কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ আগস্ট ২০২৩, ০৭:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

অনাহারে রুশ ভেগান নারীর মৃত্যু

জান্না স্যামসোনোভা। ছবি : সংগৃহীত
জান্না স্যামসোনোভা। ছবি : সংগৃহীত

জান্না স্যামসোনোভা নামে ৩৯ বছর বয়সী এক রুশ ভেগান নারীর মৃত্যু হয়েছে। তিনি এক দশক ধরে সম্পূর্ণ ভেগান ডায়েট মেনে জীবনযাপনের পর অনাহারে মারা গেছেন। নিউইয়র্ক পোস্টের বরাতে আজ সোমবার (১ আগস্ট) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

জান্না স্যামসোনোভা সামাজিক যোগাযোগমাধ্যমে ভেগান-চর্চা প্রচার করতেন। অনলাইনে তিনি জান্না ডি’আর্ট নামে পরিচিত। সেখানে তার অনেক অনুসারী রয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, দক্ষিণ-পূর্ব এশিয়ায় ভ্রমণকালে অসুস্থ হয়ে চিকিৎসা নেওয়ার সময় ২১ জুলাই তিনি মারা গেছেন।

স্যামসোনোভার এক বান্ধবী নিউজফ্ল্যাশকে বলেন, ‘কয়েক মাস আগে শ্রীলঙ্কায় ওকে খুব ক্লান্ত দেখাচ্ছিল। ওর পায়ে পানি এসে ফুলে যায়। চিকিৎসার জন্য বাড়িতে পাঠানো হলে কয়েকদিন পর সেখান থেকে আবার পালিয়ে যায়।’

আরও পড়ুন : জন্মদিনের সাত দিন আগে মারা গেলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষ

তিনি আরও বলেন, ‘আমি ওর এক তলা উপরে থাকতাম। প্রতিদিনই মনে হতো পরের দিন সকালে ওর প্রাণহীন দেহ দেখতে হবে। আমি ওকে চিকিৎসা নেওয়ার কথা বলেছি। কিন্তু ও তা করেনি।’

স্যামসোনোভার মা জানান, তার মেয়ে কলেরাজনিত কোনো রোগে মারা গেছেন। তবে তার মৃত্যুর আনুষ্ঠানিক কারণ এখনো জানা যায়নি। সম্পূর্ণ ভেগান ডায়েট মেনে চলায় ক্লান্তি ও অবসাদের কারণেই তার মেয়ে মারা গেছে।

স্যামসোনোভার আরেক ঘনিষ্ঠ বান্ধবীর বরাতে নিউইয়র্ক পোস্ট জানিয়েছে, গত সাত বছর স্যামসোনোভা বিশাল আকারের মিষ্টি, কাঁঠাল ও ডুরিয়ান খেয়ে জীবনধারণ করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১০

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১১

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১২

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৩

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৪

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৫

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৬

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১৭

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৮

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১৯

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

২০
X