কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ আগস্ট ২০২৩, ০৭:১৮ পিএম
অনলাইন সংস্করণ

জন্মদিনের সাত দিন আগে মারা গেলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষ

জোসে পাউলিনো গোমস। ছবি : সংগৃহীত
জোসে পাউলিনো গোমস। ছবি : সংগৃহীত

বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষ জোসে পাউলিনো গোমস ১২৭ বছর বয়সে মারা গেছেন। নিজের ১২৮তম জন্মদিনের মাত্র সাত দিন আগে গত শুক্রবার (২৮ জুলাই) তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। আজ সোমবার (১ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

জোসে পাউলিনো গোমস ব্রাজিলের নাগরিক। ব্রাজিলের মিনাস গেরাইস প্রদেশের পেড্রা বনিতার নিজ বাড়িতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

গোমসের পরিবারের সদস্যরা বলছেন, বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয়েছে। গত শনিবার তাকে পেড্রা বনিতার কোরেগো ডস ফিয়ালহোস কবরস্থানে দাফন করা হয়েছে।

১৯১৭ সালে জোসে পাউলিনো গোমস বিয়ে করেছিলেন। তার বিয়ের সনদ অনুযায়ী, তিনি ১৮৯৫ সালের ৪ আগস্ট জন্মগ্রহণ করেছিলেন। তিনি জীবতকালে দুটি বিশ্বযুদ্ধ ও তিনটি মহামারি দেখেছেন।

সিভিল রেজিস্ট্রির বিভাগের আইনি উপদেষ্টা উইলিয়ান জোসে রড্রিগেস ডি সুজা স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, গোমেসের বয়স সঠিক। তিনি ১৯০০ সালের আগে জন্মগ্রহণ করেছেন। তবে তার পরিবার এ বিষয়ে কিছুটা সন্দিহান।

গোমসের নাতনি এলিয়ান ফেরেরা বলেন, ‘দাদু খুব সাধারণ ও নম্র স্বভাবের ছিলেন। তিনি শহরের চেয়ে গ্রাম বেশি পছন্দ করতেন। তিনি মুরগি, শূকর লালন-পালন করতেন। তার খাবার-দাবার সবই ছিল গ্রামের। তিনি সবসময় একটু মদপান করতে পছন্দ করতেন।’

গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডস বলছে, গোমস মারা যাওয়ায় বর্তমানে বিশ্বের সবচেয়ে বয়স্ক জীবিত মানুষ হলেন মারিয়া ব্রানিয়াস মোর। তার বয়স ১১৬ বছর। তিনি ১৯০৭ সালের ৪ মার্চ জন্মগ্রহণ করেছেন। এ ছাড়া বিশ্বের সবচেয়ে বয়স্ক জীবিত পুরুষ হলেন ভেনিজুয়েলার হুয়ান ভিসেন্তে পেরেজ মোরা। তার বয়স ১১৪ বছর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

১০

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

১১

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

১২

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

১৩

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

১৪

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

১৫

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

১৬

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

১৭

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

১৮

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

১৯

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

২০
X