কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৫, ০৬:১১ পিএম
অনলাইন সংস্করণ

ডেলিভারির ফাঁকে মেয়েকে পড়াচ্ছিলেন বাবা, ভিডিও ভাইরাল

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

পেশায় খাবার ডেলিভারি ম্যান হলেও পিতা হিসেবে নিজের কন্যার প্রতি দায়িত্ব পালনে অবহেলা নেই সেই বাবার। খাবার ডেলিভারির ফাঁকেই যখন সময় পান তখনই মেয়েকে পড়ালেখা শেখান বাবা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘটনার ভিডিও ছড়িয়ে পড়তেই মন কেড়ে নিয়েছে নেটিজেনদের।

এতে দেখা যায়, খাবার ডেলিভারি অ্যাপ সুইগি টিশার্ট পরিহিত এক ব্যক্তি একটি ভবনের লিফটের কাছে তার ছোট্ট মেয়েকে নিয়ে বসে আছেন। পরবর্তী অর্ডারের অপেক্ষার ফাঁকে তিনি নিঃশব্দে মেয়েকে পড়াচ্ছেন। আর এ ঘটনাটি ঘটেছে ভারতে।

ভারতীয় সংবাদমাধ্যমে প্রতিবেদনে বলা হয়েছে, ওই বাবা প্রত্যেক ডেলিভারিতে মেয়েকে সঙ্গে করে নিয়ে যান। যখনই সময় পান তখনই বই নিয়ে মেয়ের সঙ্গে বসে পড়েন। সন্তানের প্রতি বাবার এমন দায়িত্ববোধ হৃদয় ছুঁয়েছে হাজারো নেটিজেনের। ভাসিয়ে দিয়েছেন হৃদয় শীতল করা সব মন্তব্যে।

একজন লিখেছেন, একদিন এই মেয়ে তার বাবাকে গর্বিত করবে। আরেকজন লিখেছেন, প্রতিটি ডেলিভারি ইউনিফর্মের আড়ালে থাকে ভালোবাসা, ত্যাগ আর আশার এক বিশাল জগৎ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১০

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১১

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১২

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১৩

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১৪

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

১৫

রুহুল আমীন রাজুর গল্প : লাশ কাটা ঘর   

১৬

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

১৭

তিন পজিশন নিয়ে স্কালোনির সংশয়, কেমন হবে আর্জেন্টিনার একাদশ

১৮

তাবলিগ জামাতের বয়ান নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ

১৯

আয়াতুল্লাহ খামেনির দাফনের দিনক্ষণ জানাল ইরান 

২০
X