কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৪, ০৭:৪০ পিএম
আপডেট : ২৭ অক্টোবর ২০২৪, ০৭:৫১ পিএম
অনলাইন সংস্করণ

৩৩ লাখ টাকা কুড়িয়ে পেয়েও ফেরত দিলেন স্বদেশ কুমার

পুরোনো ছবি
পুরোনো ছবি

টাকা হারানো বিষয়টা নতুন না। অনেকেই রাস্তা-ঘাটে টাকা হারিয়েছেন। তবে তা খুঁজে পাওয়া কঠিন। বলা যায় হারানো টাকা ফেরত না পাওয়ার হার অনেকটা বেশি।

এবার অবশ্য ঘটনা উল্টো ঘটেছে। বাংলাদেশি অর্থে প্রায় ৩৩ লাখ টাকা কুড়িয়ে পেয়েও ফেরত দিয়েছেন এক ব্যক্তি। ঘটনাটি বাংলাদেশের না, সংযুক্ত আরব আমিরাতের।

দেশটির দুবাইয়ে রাস্তায় ১ লাখ দিরহাম (৩৩ লাখ টাকা) পড়ে থাকতে দেখে তুলে নেন স্বদেশ কুমার নামের ভারতীয় এক প্রবাসী। তবে কুড়িয়ে পাওয়া এই অর্থ নিজের কাছে রেখে না দিয়ে পুলিশের কাছে জমা দেন তিনি।

স্বদেশ কুমার দুবাইয়ের আল বারসা এলাকায় অর্থগুলো পান। এগুলো ফেরত দেওয়ায় তাকে পুরস্কৃত করেছে পুলিশ। এ ছাড়া এই মহৎ কাজের জন্য তাকে দেওয়া হয়েছে সততা ও দায়িত্বশীলতার সার্টিফিকেট।

বারসা পুলিশ স্টেশনের পরিচালক ব্রিগেডিয়ার মাজিদ আল সুয়াইদি বলেছেন, সাধারণ মানুষের এ ধরনের সততা তাদের লক্ষ্য অর্জনে সহায়ক হচ্ছে।

স্বদেশ কুমার জানিয়েছেন, প্রকৃত মালিক যেন অর্থগুলো পান সেজন্যই তিনি এগুলো পুলিশের হাতে তুলে দিয়েছেন। আর এ বিষয়টি তার দায়িত্ব।

এর আগে এক মিসরীয় ট্যাক্সিচালক ১০ লাখ দিরহাম সমমূল্যের জিনিস ফেরত দিয়ে প্রশংসা কুড়িয়েছিলেন। এক ব্যক্তি তার ট্যাক্সিতে জিনিসগুলো ফেলে চলে গিয়েছিলেন। পরে চালক জিনিসগুলো পুলিশের কাছে নিয়ে যান।

সূত্র : খালিজ টাইমস

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

তিন পজিশন নিয়ে স্কালোনির সংশয়, কেমন হবে আর্জেন্টিনার একাদশ

তাবলীগ জামাতের বয়ান নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ

আয়াতুল্লাহ খামেনির দাফনের দিনক্ষণ জানাল ইরান 

বাংলাদেশ-জাপান ক্যারিয়ার সেন্টারের যাত্রা শুরু

দেলোয়ার হোসাইন খানের কবিতা : দীপাঞ্জলী

জনগণের রায় না মানলে সেটি জনগণের সরকার হতে পারে না : জামায়াত আমির

প্রথম ম্যাচেই নিয়ম মানেনি মার্কিন ব্রডকাস্টার

বাজেট উপস্থাপনের পর নিত্যপণ্যের দাম বাড়েনি : প্রধানমন্ত্রী

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দ্রুত ৬ লেনে উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী

১০

সরকারি ফান্ড কীভাবে অপচয় হচ্ছে, জানালেন প্রতিমন্ত্রী নুর

১১

রোববার হচ্ছে না ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

১২

কবরের পাশে দাঁড়িয়ে ডাকছে ছোট্ট ওকেয়া, ‘মাকে এনে দাও’

১৩

মেধাবী প্রকৌশলীদের দেশের কাজে লাগানোর আহ্বান আইনমন্ত্রীর

১৪

সিলেটকে পরিবেশবান্ধব সবুজ নগরী গড়ে তুলব : সিসিক প্রশাসক

১৫

চট্টগ্রামে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

১৬

আনন্দময় শিক্ষার পরিবেশ তৈরি করতে হবে : শিক্ষামন্ত্রী

১৭

গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী

১৮

বাজেটকে স্বাগত জানিয়ে ছাত্রদলের আনন্দ মিছিল

১৯

ডেপুটি স্পিকার নেতৃত্বাধীন সংসদীয় দল ঢাকায় ফিরেছেন

২০
X