কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৪, ০৫:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

এখনো পর্যন্ত ৮৫ শতাংশ সাংবাদিক হত্যার বিচার হয়নি : ইউনেস্কো

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বিশ্বজুড়ে সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীনতা আজও বড় চ্যালেঞ্জের মুখে। ২০০৬ থেকে ২০২৪ সালের মধ্যে প্রায় ১ হাজার ৭০০ জনেরও বেশি সাংবাদিক হত্যাকাণ্ডের শিকার হলেও, এদের মধ্যে এখনো ৮৫ শতাংশ সাংবাদিক হত্যাকাণ্ডের বিচার হয়নি।

ইউনেস্কোর এ তথ্য প্রকাশ করে বলে, ‘এই বিচারহীনতা মানবাধিকার ও ন্যায়বিচারের প্রতি চরম হুমকি।’

শনিবার (২ নভেম্বর) জাতিসংঘের শিক্ষা, বৈজ্ঞানিক ও সাংস্কৃতিক সংস্থা ইউনেস্কোর প্রকাশিত এক প্রতিবেদনে এই মানবিক সংকটের বিচারহীনতার দিকটি তুলে ধরা হয়।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস সাংবাদিকদের সুরক্ষায় জরুরি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘গাজা যুদ্ধে সাংবাদিক মৃত্যুর সংখ্যা বিপজ্জনকভাবে বেড়েছে। এটি প্রমাণ করে, সাংবাদিকদের পেশাগত জীবন এখনো ঝুঁকিতে।’

প্রতিবেদন থেকে জানা যায়, ২০২২-২৩ সালে প্রতি চার দিনে একজন সাংবাদিক নিহত হয়েছেন, যাদের মধ্যে অনেকেই সংঘাত, দুর্নীতি ও অপরাধের প্রতিবেদন করতে গিয়ে প্রাণ হারান। নারী সাংবাদিকদের ঝুঁকিও বিশেষভাবে উল্লেখযোগ্য ২০১৭ সাল থেকে এখন পর্যন্ত ১৪ জন নারী সাংবাদিক সহিংসতার শিকার হয়েছেন। ইউনেস্কো জানিয়েছে, নারী সাংবাদিকরা বিশেষত যৌন হয়রানি ও সহিংসতার মুখোমুখি হচ্ছেন, যা পেশাগত ঝুঁকি বাড়িয়ে তুলছে।

ইউনেস্কোর মহাপরিচালক অড্রি আজুলে বলেন, ‘সাংবাদিক হত্যার বিচার না হলে আইনের শাসনের ওপর আস্থা কমে যায় এবং বাকস্বাধীনতা ক্ষতিগ্রস্ত হয়।’ ইউনেস্কো সব রাষ্ট্রকে সাংবাদিকদের সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

১০

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১১

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১২

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১৩

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১৪

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৫

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৬

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৭

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৮

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৯

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

২০
X