কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:০০ পিএম
অনলাইন সংস্করণ

ভারী বৃষ্টিতে আকস্মিক বন্যা, বিপর্যস্ত অস্ট্রেলিয়া

আকস্মিক বন্যায় ডুবে গেছে বিস্তীর্ণ এলাকা। ছবি : সংগৃহীত
আকস্মিক বন্যায় ডুবে গেছে বিস্তীর্ণ এলাকা। ছবি : সংগৃহীত

গত সপ্তাহে কুইন্সল্যান্ডের কিছু অংশে ১.৫ মিটারেরও বেশি বৃষ্টিপাত হয়েছে। এতে ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান এবং রাস্তাঘাট ডুবে গেছে। বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। অস্ট্রেলিয়ার কর্মকর্তারা এসব তথ্য জানিয়েছেন। খবর দ্য স্ট্রেইটস টাইমস ও এএফপির।

সর্বশেষ পরিস্থিতি জানাতে মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সংবাদ সম্মেলন করেছেন প্রদেশটির প্রশাসনিক প্রধান ডেভিড ক্রিসাফুলি। তিনি বলেন, সত্যি বলতে গেলে, এ ধ্বংসযজ্ঞ অবিশ্বাস্য। অনেকের বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান এবং খামার পানিতে ডুবে গেছে।

তিনি আরও জানান, ক্ষতির অন্যতম কারণ হলো কাদামাটি। পূর্ব অস্ট্রেলিয়ায় অনেক ঘরবাড়ি বৃষ্টির পানিতে ধুয়ে আসা কাদায় ডুবে গেছে, যা অবিশ্বাস্য ক্ষতি করেছে। ভেঙে গেছে বহু পথঘাট। ফলে ভবিষ্যতে দীর্ঘমেয়াদি পুনরুদ্ধারে দেরি হবে।

এ ছাড়া উত্তর কুইন্সল্যান্ডের প্রায় ৮০০০ স্থাপনা এখন বিদ্যুৎবিহীন। বিদ্যুতের পুনঃসংযোগ সহসা মিলবে কি না তাও অনিশ্চিত।

পৃথক এক সাক্ষাৎকারে ক্রিসাফুলি বলেন, উত্তরে এখনো ১০০টি বাড়ি পানির নিচে। ওই এলাকা আগের অবস্থায় ফিরিয়ে আনতে এক সপ্তাহ বা এক মাস পর্যাপ্ত নয়। স্থায়ী কাজের জন্য আরও সময় লাগবে।

ভারী বৃষ্টিতে রোববার বন্যা পরিস্থিতি আরও খারাপের দিকে যায়। এরপর উদ্ধার অভিযান জোরদার করে দেশটির কর্তৃপক্ষ। কিন্তু উদ্ধারকারী নৌকা ডুবে গেলে উত্তরের ইংহামে ৬৩ বছর বয়সী এক নারী মারা যান। এরপর দুর্ঘটনা এড়াতে আরও সতর্ক হয় কর্তৃপক্ষ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নামাজরত মুসল্লির মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

১০

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

১১

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

১২

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

১৩

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

১৪

অভিযানে গিয়ে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

১৫

ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছিল শিশুখাদ্য

১৬

বিশ্বকাপে মহাকাব্যিক রাত, ড্রেসিংরুমে ছুটে গেলেন কানাডার প্রধানমন্ত্রী

১৭

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

১৮

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

১৯

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

২০
X