কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১০:০৬ এএম
অনলাইন সংস্করণ

কুকুর রান্না করে খেয়ে ফেললেন শ্রমিকরা

কুকুর। ছবি : সংগৃহীত
কুকুর। ছবি : সংগৃহীত

মালিক মালদ্বীপে বেড়াতে যাওয়ার আগে কুকুরটিকে একটি আশ্রয়কেন্দ্রে রেখে যান। গত ২৯ জানুয়ারি এটি সেখান থেকে পালিয়ে যায়। মূলত চীনা নববর্ষের আতশবাজির শব্দে ভয় পেয়ে পালায় কুকুরটি। সেই কুকুর রাস্তায় পেয়ে ধরে রান্না করে খেয়ে ফেলেন শ্রমিকরা।

পরবর্তীতে কুকুরটির মালিক দেশে ফিরে সন্ধান চেয়ে ৮ লাখ টাকার পুরস্কার ঘোষণা করেন। তিনি জানতেন না তার আদরের কুকুরকে রান্না করে খেয়ে ফেলেছেন অন্যরা। সম্প্রতি চীনের শেনজেন প্রদেশে ঘটনাটি ঘটেছে। এটি প্রকাশ্যে আসতেই চাঞ্চল্যের সৃষ্টি হয়।

কুকুরটি পালিয়ে যাওয়ার পর একটি মহাসড়কে একা একা হাঁটছিল। ওই সময় তাকে গাড়ি ধাক্কা দেয়। তখন কুকুরটি রাস্তার পাশে আহত অবস্থায় পড়ে থাকে। সিসিটিভির ফুটেজে দেখা গেছে, হাইওয়ে পেট্রলের দুজন কর্মকর্তা কুকুরটিকে নিজেদের গাড়িতে তুলছেন। পরবর্তীতে তারা কুকুরকে তাদের কোম্পানির রান্নাঘরে নিয়ে যান। সেখানে রান্না করে আটজনে মিলে খেয়ে ফেলেন পোষা কুকুরটি।

ওই হাইওয়ে কোম্পানি ও ট্রাফিক পুলিশ এ ঘটনার সত্যতা স্বীকার করেছে। এছাড়া কোম্পানিটির মালিকও স্বীকার করেছেন তার কর্মীরা কুকুর রান্না করে খেয়েছেন। হাইওয়ে কোম্পানিটির মুখপাত্র জানিয়েছেন, তাদের কর্মীরা ভেবেছিলেন এটি একটি বেওয়ারিশ কুকুর। এছাড়া গাড়ির ধাক্কায় এটি মারা গিয়েছিল বলেও দাবি করেন তারা। নিয়ম অনুযায়ী, কুকুরটির মরদেহের ছবি কোম্পানির ওয়েবসাইটে প্রকাশ করেছিলেন কর্মীরা।

এদিকে যে রান্নাঘরে কুকুরটিকে রান্না করা হয়েছিল এবং যারা এর সঙ্গে জড়িত তাদের সবার বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে। কুকুরটির মালিক জানিয়েছেন, তিনি এ ঘটনায় মামলা করবেন। ২০২০ সাল থেকে শেনজেনে বিড়াল কিংবা কুকুর খাওয়া নিষিদ্ধ। আইন না মানলে মোটা অঙ্কের জরিমানাও হতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণপিটুনির শিকার ডিবি সদস্যরা অপহরণচেষ্টায় জড়িত, মামলার পর গ্রেপ্তার

‘এখনো সময় আছে’, জুলাইপন্থীদের উদ্দেশে মাহফুজ আলমের বার্তা

গাইবান্ধায় রামের মূর্তি ‘অবমাননার’ প্রতিবাদে শাহবাগে মশাল মিছিল

অপতথ্য প্রচার নিয়ে বিবৃতি দিলেন এলজিআরডি প্রতিমন্ত্রী

সন্ধ্যার পর ফুটপাত দখল, রাস্তা জুড়ে চলছে চোরাই পণ্যের হাট

মাজারে মদ-গাঁজার আসর বন্ধের নির্দেশ ডিসি সারওয়ারের

ফেনীতে ইয়াবাসহ তাঁতী দল নেতা গ্রেপ্তার

সেই ঘটনায় ১৬ বছর পর প্রভার পাশে শিহাব শাহীন, তুললেন বিচারের প্রশ্ন

পরিবর্তন হচ্ছে ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম

নতুন যুদ্ধবিরতির পরপরই লেবাননে ইসরায়লের ১২ হামলা  

১০

‘পুকুর-ফিশারিজের জন্য সড়ক যেন নষ্ট না হয়’

১১

ভক্তদের চাহিদায় বাড়ছে বিটিএসের শো

১২

শিক্ষায় গুরুত্ব দিলে বিশ্বের এক নম্বর জাতি হওয়া সম্ভব : শিক্ষামন্ত্রী

১৩

ফুটবলযুদ্ধ নিয়ে নাটক ‘ফ্যান অব ব্রাজেন্টিনা’

১৪

জীবনের গল্প নিয়ে আসছে ‘চাওয়া পাওয়া’

১৫

দেশজুড়ে বজ্রবৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন

১৬

ফেনী জেলা যুবদলের স্থগিতাদেশ প্রত্যাহার

১৭

প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু

১৮

ব্রাজিল ম্যাচে থাকবে রানীর শয়নকক্ষে পাওয়া ৫০০ বছরের পুরোনো ফুটবল

১৯

অফিসার্স ক্লাবে রূপালী ব্যাংকের নতুন এটিএম বুথ উদ্বোধন

২০
X