কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৩, ০৩:২৩ এএম
আপডেট : ২৩ আগস্ট ২০২৩, ০৯:০০ এএম
অনলাইন সংস্করণ

১৪ ঘণ্টার অভিযানে কেবল কার থেকে উদ্ধার আটজন

মাটি থেকে ৯০০ ফুট উপরে ঝুলছে কেবল কার। ছবি : সংগৃহীত
মাটি থেকে ৯০০ ফুট উপরে ঝুলছে কেবল কার। ছবি : সংগৃহীত

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের দুর্গম পাহাড়ি এলাকায় সাত শিশুসহ আট যাত্রী নিয়ে মাঝ আকাশে আটকা পড়ে একটি কেবল কার। পরে ১৪ ঘণ্টার শ্বাসরুদ্ধকর অভিযান শেষে মঙ্গলবার রাতে সবাইকে উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার সকাল ৭টার দিকে খাইবার পাখতুনখোয়ার বাট্টগ্রাম জেলার আল্লাই তহসিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কেবল কারে আটকে পড়া শিশুদের বয়স ১০ থেকে ১৫ বছরের মধ্যে। শিশুরা স্কুলে যাচ্ছিল। একপর্যায়ে কেবল কারের দুটি তার ছিঁড়ে গিয়ে সেটি মাটি থেকে ৯০০ ফুট উপরে ঝুলতে থাকে।

অভিযানের শুরুতে সেনাবাহিনীর হেলিকপ্টারের সহায়তায় দুই শিশুকে উদ্ধার করা হয়েছিল। তবে অন্ধকার ও ঝোড়ো আবহাওয়ার কারণে হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধার অভিযান স্থগিত রাখা হয়েছিল। বাকি ছয়জনকে বিকল্প উপায়ে উদ্ধারের সিদ্ধান্ত নিয়েছিল সেনাবাহিনী। এ ছাড়া উদ্ধারকাজে সহায়তা করতে এক কেবল ক্রসিং বিশেষজ্ঞকেও আনা হয়। শেষে ১৪ ঘণ্টা পর সবাইকে উদ্ধার করা সম্ভব হলো।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ উদ্ধার অভিযান সম্পন্ন হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী আনোয়ারুল হক কাকার। সফল উদ্ধার অভিযানের জন্য সামরিক বাহিনীসহ সংশ্লিষ্টদের কৃতিত্ব দিয়েছেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিল-আর্জেন্টিনা নয়, ইব্রাহিমোভিচের মতে বিশ্বকাপ জিততে পারে যে দল

বাংলাদেশে ক্রাউডফান্ডিং প্ল্যাটফর্ম ‘একশো’ -এর যাত্রা শুরু

বাংলাদেশিদের সমর্থন চাইলেন মার্কিন রাষ্ট্রদূত

হিজাব ছাড়া গান, ইরানি গায়িকাকে ৭৪ দোররা মারার নির্দেশ

নজরুলের গানে মুখর বারহাট্টা, ‘কাণ্ডারী হুঁশিয়ার’ শতবর্ষে দিনব্যাপী কর্মশালা

শ্রীরামচন্দ্রের প্রতিকৃতি অবমাননার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ

লিবিয়া উপকূলে ভেসে এলো ১৫ অভিবাসীর মরদেহ

ফরিদপুরে জিয়াউর রহমানের খনন করা খালে বাঁধ, বিপাকে কয়েক হাজার কৃষক

বাবা দিবসের বিশেষ নাটক ‘বাবার ডায়েরি’

ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে করা যাবে যেসব কাজ

১০

বিয়ের ৬ মাস পার না হতেই লাশ হয়ে ফিরলেন কাজল রেখা

১১

ডিজিটাল রূপান্তরের নতুন বাস্তবতা নিয়ে ‘১২তম ডিজিটাল সামিট’ অনুষ্ঠিত

১২

গৃহকর্মীকে হত্যা, স্ত্রীসহ পাউবোর অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবিবুর রিমান্ডে

১৩

বিশ্বকাপের মাঝে অবসর ভেঙে ফিরলেন রোনালদিনহো

১৪

‘এই লড়াইয়ে যদি আপনাদের পতন হয়, আমাদের কিছু করার থাকবে না’

১৫

জুলাই-আগস্টের বিচারে ধীরগতি, আলামত নষ্ট হতে পারে : শিশির মনির

১৬

আবারও হরমুজ প্রণালি বন্ধ করল ইরান 

১৭

বিশ্বকাপের মঞ্চে ছেলের জোড়া গোল দেখে কাঁদলেন মা

১৮

বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পাশে মাটি লুট, সমাধানে ‘বৃষ্টির অপেক্ষায়’ ইউএনও!

১৯

হিমালয়ে ওঠেও বাবার মতো উঁচু কিছু দেখেননি বাবর আলী

২০
X