কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৫, ০২:১৫ পিএম
অনলাইন সংস্করণ

জেসিকাকে ওরকার খেয়ে ফেলার দাবি ভুয়া, ভিডিওটি এআই নির্মিত

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

প্রাণী প্রশিক্ষক জেসিকা র‌্যাডক্লিফের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। যেখানে দেখা যায়- ২৩ বছর বয়সী এই তরুণীকে একটি ওরকা প্রথমে পানি থেকে উপরে উঠায়। তার এই পারফর্মেন্সের জন্য হাততালি দিয়ে আনন্দে মাতেন দর্শকরা। তবে, কয়েক সেকেন্ডের মধ্যেই ওরকা জেসিকাকে পানিতে ডুবিয়ে দেয়।

তখন উদ্ধারকর্মীরা দৌড়ে আসেন তাকে উদ্ধার করতে। উদ্ধারের কিছুক্ষণ পর পরই জেসিকা র‌্যাডক্লিফ মারা গেছেন বলে দাবি করা হচ্ছে। কোথাও দাবি করা হচ্ছে, তাকে ওরকা আস্ত গিলে খেয়েছে।

তবে ব্রিটিশ ট্যাবলয়েড দ্য স্টারসহ একাধিক গণমাধ্যম জানিয়েছে, আসলে এমন কোনো ঘটনা ঘটেনি। সরকারি নথি, সামুদ্রিক নিরাপত্তা প্রতিবেদন কিংবা বিশ্বস্ত সূত্রে জেসিকা র‌্যাডক্লিফ নামের ওই প্রশিক্ষকেরও খোঁজ পাওয়া যায়নি। অর্থাৎ, চরিত্রটিও এআই নির্মিত।

ভিডিওটি মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি। ভোকাল মিডিয়াসহ তথ্য যাচাইকারী একাধিক সংস্থার বরাত দিয়ে দ্য স্টারের প্রতিবেদনে বলা হয়েছে, ভিডিওটি তৈরিতে ভুয়া ফুটেজ ব্যবহার করা হয়েছে এবং ভিডিওর ভয়েস ওভারও এআই দিয়ে তৈরি।

কালবেলা/এএএম/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিল্পকলায় চার দিনব্যাপী বাঁশরী নজরুল নাট্যোৎসব

জর্ডানে মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি

আবারও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

নিট প্রশ্নফাঁসে উত্তাল ভারত / টপার বললেন ‘আন্দোলনে না গিয়ে বাসায় পড়াশোনা করেছি’

অঞ্জন দত্তকে শ্রদ্ধা জানিয়ে ঢাকায় ট্রিবিউট কনসার্ট

ইউপি নির্বাচনের আগাম প্রচারণা, বিএনপি নেতাকে শোকজ

এফএসআরইউতে ত্রুটি / জাতীয় গ্রিডে কমেছে গ্যাস সরবরাহ

স্থানীয় সরকার নির্বাচন ও তপশিলের সম্ভাব্য সময় জানালেন ইসি আনোয়ারুল

বেনাপোল কাস্টমসের রাজস্ব লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি

সাইদুর রহমানের নতুন দায়িত্ব বাংলাদেশের জনকূটনীতির নতুন সম্ভাবনা

১০

ভিসা সুবিধায় উগান্ডার চেয়ে অনেক পিছিয়ে বাংলাদেশি পাসপোর্ট

১১

ইস্তাম্বুলের অলিগলিতে আধুনিকতার ছোঁয়া: মেট্রো পাল্টে দিয়েছে শহরের চিত্র

১২

আর্জেন্টিনাকে স্পেনের হারানোর ম্যাচটি দেখেছেন ৬৩ মিলিয়ন মানুষ

১৩

গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, ব্যাখ্যা দিলেন শিশির মনির

১৪

জামায়াতের যুদ্ধাপরাধের বিষয়টি বহুল আলোচিত ও সুপ্রতিষ্ঠিত: চরমোনাই পীর  

১৫

আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

১৬

শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

১৭

মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পরীক্ষার্থী নিহত

১৮

রজার্সকে কিনতে ট্রান্সফার ফির যে রেকর্ড ভাঙল চেলসি

১৯

ইরানের ৪ ড্রোন ভূপাতিত করল জর্ডান

২০
X