মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ মে ২০২৫, ০৪:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানে হামলার ভুয়া ভিডিও প্রচার, ক্ষমা চাইলেন ভারতীয় সাংবাদিক

ভারতের শীর্ষ দৈনিক দ্য হিন্দু-এর পররাষ্ট্র সম্পাদক স্ট্যানলি জনি ভুয়া তথ্য শেয়ার করার ঘটনায় আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছেন। ছবি : সংগ্রহীত
ভারতের শীর্ষ দৈনিক দ্য হিন্দু-এর পররাষ্ট্র সম্পাদক স্ট্যানলি জনি ভুয়া তথ্য শেয়ার করার ঘটনায় আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছেন। ছবি : সংগ্রহীত

ভারত-পাকিস্তান যুদ্ধ নিয়ে সাম্প্রতিক উত্তেজনার মধ্যে অতিরঞ্জিত ও ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগ উঠেছে বিভিন্ন সংবাদমাধ্যমের বিরুদ্ধে।

এমন প্রেক্ষাপটে এবার বিতর্কের কেন্দ্রে এসেছেন ভারতের প্রখ্যাত ইংরেজি দৈনিক দ্য হিন্দুর পররাষ্ট্র বিষয়ক সম্পাদক স্ট্যানলি জনি।

সম্প্রতি এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে দেওয়া এক রিটুইটে তিনি এমন একটি ভিডিও শেয়ার করেন, যেখানে দাবি করা হয়েছিল- ভারতীয় নৌবাহিনী পাকিস্তানের বন্দরনগরী করাচিতে হামলা চালিয়েছে।

ভিডিওটির ভাষ্য দেখে অনেকেই ধরে নেন, এটি বাস্তব কোনো ঘটনার চিত্র। কিন্তু পরে জানা যায়, ভিডিওটি ছিল সম্পূর্ণ ভুয়া। এই ভুল তথ্য ছড়ানোর বিষয়টি স্বীকার করে স্ট্যানলি জনি প্রকাশ্যে দুঃখ প্রকাশ করেন।

সোমবার (১২ মে) রাতে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল এ খবর নিশ্চিত করে জানায়, তিনি সোশ্যাল মিডিয়ায় ক্ষমা চেয়েছেন তার রিটুইট করা ভুয়া ভিডিওর জন্য।

এক্সে দেওয়া এক পোস্টে স্ট্যানলি জনি লিখেছেন, চারপাশে ঘন কুয়াশার মতো ছড়িয়ে আছে প্রচার-প্রোপাগান্ডা। আমি সবসময় চেষ্টা করি যাচাইকৃত তথ্য নিয়েই টুইট করতে এবং ষড়যন্ত্রতত্ত্ব এড়িয়ে চলতে। কিন্তু কখনো কখনো রিটুইট করার সময় ধরে নিই, অন্য প্ল্যাটফর্ম যা দিচ্ছে তা হয়তো সত্যিই সত্য।

তিনি আরও বলেন, (করাচিতে হামলার) এই ভিডিওটি ভুল তথ্য ছিল। এ নিয়ে আমি আপনাদের কাছে আন্তরিকভাবে ক্ষমা চাইছি।

ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক সামরিক উত্তেজনার পটভূমিতে সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে বিভ্রান্তিকর তথ্য, যার বেশিরভাগই যাচাইবিহীন।

এর মধ্যে এমন একজন অভিজ্ঞ ও দায়িত্বশীল সাংবাদিকের ভুয়া তথ্য শেয়ার করা গণমাধ্যমের দায়িত্ব ও সোশ্যাল মিডিয়ার প্রভাব নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

বিশেষজ্ঞদের মতে, এমন পরিস্থিতিতে সাংবাদিকদের আরও বেশি সতর্কতা অবলম্বন করা উচিত, কারণ তাদের ছড়ানো একটি ভুল তথ্যও দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়িয়ে দিতে পারে।

এদিকে স্ট্যানলি জনির প্রকাশ্য ক্ষমা চাওয়া একদিকে যেমন পেশাদারিত্বের পরিচয়, তেমনি এটি সাংবাদিকদের জন্য সতর্কবার্তা হিসেবেও বিবেচিত হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

বিশ্বকাপ জিতেছে ২বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

১০

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

১১

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

১২

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

১৩

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

১৪

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

১৫

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১৬

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

১৭

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

১৮

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

১৯

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে পেনাল্টি নষ্ট করে রেকর্ড গড়ার সুযোগ মিস মেসির!

২০
X