বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ জুন ২০২৩, ১২:৪৫ পিএম
আপডেট : ২০ জুন ২০২৩, ০১:৫০ পিএম
অনলাইন সংস্করণ

নিউজিল্যান্ডে চীনা রেস্তোরাঁয় কুড়াল হামলা, আহত ৪

নিউজিল্যান্ডে চীনা রেস্তোরাঁয় কুড়াল হামলা, আহত ৪

নিউজিল্যান্ডের বৃহত্তম শহর অকল্যান্ডে পর পর তিনটি চীনা রেস্তোরাঁয় কুড়াল হাতে নিয়ে হামলা চালিয়েছেন এক ব্যক্তি। এসব হামলায় চারজন আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গতকাল সোমবার রাত ৯টার দিকে শহরের ঝাংলিয়াং মালাটাং, ইউয়েস ডাম্পলিং কিচেন ও মায়া হটপট নামের তিনটি রেস্তোরাঁয় ওই ব্যক্তি কুড়াল হাতে নিয়ে হামলা চালালে এসব ঘটনা ঘটে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

নর্থ শোর ও অকল্যান্ড হাসপাতালের মুখপাত্র আজ মঙ্গলবার জানান, একজন ভুক্তভোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। বাকি তিনজনের অবস্থা স্থিতিশীল।

নিউজিল্যান্ডের স্থানীয় সংবাদমাধ্যম বলছে, সোমবার রাতে কুড়াল হাতে নিয়ে পর পর ওই তিন রেস্তোরাঁয় ঢোকেন ওই ব্যক্তি। এরপর তিনি রেস্তোরাঁয় খেতে আসা মানুষের ওপর এলোপাতাড়ি হামলা করতে থাকেন।

রেডিও নিউজিল্যান্ডকে এক প্রত্যক্ষদর্শী জানান, গতকাল তিনি ও তার বন্ধু রেস্তোরাঁ মায়া হটপটে খাবার খেতে যান। এ সময় এক ব্যক্তি কুড়াল হাতে নিয়ে তার বন্ধুর কাছে আসেন। তাকে দেখেই রেস্তোরাঁর সবাই দাঁড়িয়ে যান। তিনি বলেন, ‘আমার বন্ধুকে কুড়াল দিয়ে আঘাত করার আগে কেউ একজন চিৎকার করে বলেন, এসব কী হচ্ছে? আপনি কেন এমন করছেন?’

এদিকে এ ঘটনায় ২৪ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তারের কথা জানিয়েছে নিউজিল্যান্ড পুলিশ। আজ মঙ্গলবার তাকে আদালতে হাজির করা হবে। তবে ঠিক কী কারণে ওই ব্যক্তি এ হামলা করেছেন সে বিষয়ে কিছু জানায়নি পুলিশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১০

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১১

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১২

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৩

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৪

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৫

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৬

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৭

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৮

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৯

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

২০
X