কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৪, ১২:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্বে কমছে ধূমপায়ীর সংখ্যা

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

বড় বড় তামাক কোম্পানির বিভ্ন্নি ধরনের প্রচেষ্টা সত্ত্বেও বিশ্বজুড়ে ধূমপায়ী ও অন্যান্য তামাক সেবনকারী মানুষের সংখ্যা নাটকীয়ভাবে কমেছে। মঙ্গলবার (১৬ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। খবর ডয়েচে ভেলের।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদন অনুযায়ী, ২০০০ সালে বিশ্বজুড়ে প্রতি তিনজন মানুষের মধ্যে একজন ধূমপান কিংবা অন্য তামাকজাত পণ্য সেবন করতেন। তবে ২০২২ সালে প্রতি পাঁচজনে একজন মানুষ ধূমপান কিংবা অন্য তামাকজাত পণ্য সেবন করেন। ২০০০ সালে ১৩৬ কোটি মানুষ ধূমপান কিংবা তামাকজাত পণ্য সেবন করলেও ২০২২ তা কমে ১২৫ কোটিতে নেমে আসে। এই সংখ্যাটা ২০৩০ সাল নাগাদ আরও কমে ১২০ কোটিতে নামতে পারে।

বিশ্বজুড়ে ধূমপায়ীর সংখ্যা কমলেও ভিন্ন চিত্র দেখে গেছে কয়েকটি দেশে। এসব দেশে ধূমপায়ীর সংখ্যা উল্টো বেড়েছে। মিসর, জর্ডান ও ইন্দোনেশিয়াসহ কয়েকটি দেশে তামাকের ব্যবহার এখনো বৃদ্ধি পাচ্ছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বাস্থ্য উন্নয়নবিষয়ক পরিচালক ডা. রুডিগার ক্রেচ বলেছেন, গত কয়েক বছরে বিশ্বে তামাক নিয়ন্ত্রণে ভালো অগ্রগতি হয়েছে। তবে এ নিয়ে আত্মতুষ্টিতে ভোগার সময় নেই। অগণিত প্রাণের বিনিময়ে মুনাফা হাতিয়ে নিতে তামাক কোম্পানিগুলো কত দূর যেতে পারে তা দেখে আমি অবাক হয়ে যায়।

তিনি বলেন, আমরা দেখতে পাচ্ছি যে মুহূর্তে একটি সরকার মনে করে তারা মাদকের বিরুদ্ধে লড়াইয়ে জিতে গেছে তখনই সুযোগ নেয় তামাক কোম্পানি। তারা সরকারি নীতির পরিবর্তন করে প্রাণঘাতী পণ্য বিক্রি করে।

মাদকের ব্যবহার কমলেও এ সম্পর্কিত মৃত্যুর সংখ্যা আগামী কয়েক বছর বেশি থাকবে বলেই সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। মাদকের কারণে মৃত্যুহার কমার জন্য তিন দশক অপেক্ষা করতে হবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদন অনুযায়ী, ধূমপানের কারণে প্রতি বছর বিশ্বে ৮০ লাখের বেশি মানুষের মৃত্যু হয়। এদের মধ্যে ১৩ লাখ মানুষ পরোক্ষ ধূমপানের শিকার হয়ে প্রাণ হারান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১০

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১১

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১২

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৩

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১৪

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

১৫

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

১৬

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা

১৭

বিশ্বকাপে নাজুক অবস্থায় গিয়েই শিরোপা জেতে ব্রাজিল, ইতিহাস যা বলছে

১৮

দেশের আসল শক্তি লুকিয়ে আছে বৈচিত্র্যের মাঝে: পর্যটনমন্ত্রী

১৯

চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের ওপর হামলা

২০
X