কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ মার্চ ২০২৪, ১১:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

অস্ট্রেলিয়ায় যেতে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য দুঃসংবাদ

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

বিদেশে পড়তে যাওয়ার ক্ষেত্রে এশিয়ার দেশগুলোর শিক্ষার্থীদের পছন্দের তালিকায় থাকে অস্ট্রেলিয়া, কানাডার মতো দেশগুলো। প্রতিবছর শিক্ষার্থীদের বড় একটি অংশ উচ্চশিক্ষা এবং কাজের উদ্দেশ্যে অস্ট্রেলিয়া পাড়ি জমায়। এর ফলে দিনদিন দেশটির জনসংখ্যা বাড়ছে, সেইসঙ্গে বাড়ছে দেশটির জীবনযাত্রার ব্যয়। তাই অভিবাসীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় স্টুডেন্ট ভিসা পাওয়ার ধাপগুলোতে কঠোর করতে যাচ্ছে অস্ট্রেলীয় সরকার।

জানা গেছে, কানাডায় অভিবাসীর চাপে বাড়ি ভাড়া নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। সামনের দিনগুলোয় এই ভাড়া আরও বাড়তে পারে। বিষয়টি মাথায় রেখে চলতি মাস থেকেই নতুন নিয়মে স্টুডেন্ট ভিসা দিবে দেশটি। পাশাপাশি ২৩ মার্চ থেকে স্টুডেন্ট ও গ্র্যাজুয়েট ভিসা দেওয়ার ক্ষেত্রে ইংরেজি ভাষায় দক্ষতা বিষয়ক পরীক্ষা আইএলটিএস’র নম্বর আরও বেশি পেতে হবে।

অস্ট্রেলিয়ার পড়াশুনা শেষে অস্থায়ীভাবে থাকা এবং কাজ করার জন্য যে ভিসা দেওয়া হয় সেটিকে গ্র্যাজুয়েট ভিসা বলা হয়। এ ছাড়া যদি কোনো প্রতিষ্ঠান আন্তর্জাতিক শিক্ষার্থী আনার ক্ষেত্রে বারবার নিয়ম ভঙ্গ করে তাহলে ওই প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করতে পারবে সরকার। অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ক্লেয়ার ও’নিল এক বিবৃতিতে বলেছেন, এই ব্যবস্থা অভিবাসীর সংখ্যা নামিয়ে আনা অব্যাহত রাখবে।

এ ছাড়া ‘সত্যিকারের শিক্ষার্থী’ নিরূপণেও নতুন একটি পরীক্ষা সংযু্ক্ত করা হবে। মূলত যেসব আন্তর্জাতিক শিক্ষার্থী পড়াশোনার নাম করে অস্ট্রেলিয়ায় কাজ করতে আসে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এই ব্যবস্থা নেওয়া হবে। অপরদিকে ভিজিট ভিসায় আসা ব্যক্তিদের ওপর ‘আর অবস্থান করা যাবে না’ এমন নিয়ম প্রয়োগ করা হবে।

করোনাকালীন অস্ট্রেলিয়ার সাবেক সরকার স্টুডেন্ট ভিসায় অনেক ছাড় দেয়। ওই সময় আন্তর্জাতিক শিক্ষার্থীদের অনির্দিষ্ট সময়ের জন্য কাজের সুযোগ দেওয়া হয়। তবে বর্তমান সরকার জানিয়েছে ভিসার নিয়ম কঠিন করা হবে যেটির মাধ্যমে অভিবাসীর সংখ্যা অর্ধেকে নেমে আসবে। করোনা পরবর্তী সময়ে বিভিন্ন জায়গায় কর্মীর সংকট দেখা দেয়। এরপর ২০২২ সালে বার্ষিক অভিবাসীর সংখ্যা বৃদ্ধির উদ্যোগ নেয় দেশটি। তবে এরপর হঠাৎ করে অসংখ্য অভিবাসী ও শিক্ষার্থী অস্ট্রেলিয়ায় আসার বাড়ি ভাড়া সাধারণ মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। গত সেপ্টেম্বরে প্রকাশিত জরিপে দেখা গেছে অস্ট্রেলিয়ার জনসংখ্যা ২ দশমিক ৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

এর আগে ফেব্রুয়ারিতে ২০২৪ এবং ২০২৫ সালে ইন্টারন্যাশনাল শিক্ষার্থীদের জন্য আন্ডারগ্র‍্যাজুয়েট লেভেলে ভিসা প্রাপ্তির হার ৩৫ শতাংশ কমিয়ে দেওয়ার ঘোষণা দেয় কানাডিয়ান সরকার। সেই সঙ্গে জীবনযাত্রার ব্যয় ১০ হাজার থেকে ২০ হাজার ৬৩৫ কানাডিয়ান ডলারে বাড়িয়েছে দেশটি। ফলে উচ্চশিক্ষা অর্জনে কানাডায় পাড়ি দেওয়ার স্বপ্ন পরিবর্তন করতে বাধ্য হচ্ছেন শিক্ষার্থীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১০

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১১

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১২

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৩

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৪

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৫

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৬

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১৭

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১৮

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

১৯

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

২০
X