কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ মে ২০২৪, ০২:২৭ পিএম
আপডেট : ১৬ মে ২০২৪, ০২:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

মঞ্চ কাঁপাচ্ছেন ডিজে ভিক্ষু, মাতাল হয়ে শুনছে সবাই

এক অনুষ্ঠানের মঞ্চে বৌদ্ধ ভিক্ষু ইউন সুং-হো। ছবি : সংগৃহীত
এক অনুষ্ঠানের মঞ্চে বৌদ্ধ ভিক্ষু ইউন সুং-হো। ছবি : সংগৃহীত

সাংস্কৃতিক অনুষ্ঠানে নেচে-গেয়ে ভক্তদের মাতিয়ে রাখছেন এক বৌদ্ধভিক্ষু। মঞ্চে তাকে দেখে হয়তো কারো কারো কপালে চোখ উঠে যাবে।কিন্তু এই ভিক্ষুই দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছেন কোরিয়ান তরুণদের কাছে।

তিনি পরিচিতিও পেয়েছেন ডিজে বৌদ্ধভিক্ষু হিসেবে। জনপ্রিয় এ বৌদ্ধভিক্ষুর নাম ইউন সুং-হো। আদতে ছিলেন একজন কৌতুক অভিনেতা সেখান থেকে হয়ে উঠেন জনপ্রিয় সংগীতশিল্পী, নেচে-গেয়ে মাতিয়ে রাখেন মঞ্চ।

ইউন সুং-হোর চোখ ধাঁধানো ক্রীড়াকৌশলের কারণে তরুণদের অনেকেই বৌদ্ধ ধর্মের প্রতি আকৃষ্ট হচ্ছেন বলে মনে করা হচ্ছে। গত কয়েক বছর ধরেই কোরিয়ানদের মধ্যে ধর্মীয় বিশ্বাস কমে আসছে।

২০২১ সালের এক জরিপে দেখা যায়, বিশের দশকে দেশটির মোট জনসংখ্যার মাত্র ২২ শতাংশ মানুষ ধর্মের প্রতি অনুগত বলে স্বীকার করেছিল। ২০০৪ সালে তা ছিল ৪৫ শতাংশ।

বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী তরুণদের মধ্যে বৌদ্ধ ধর্মের প্রতি আগ্রহ পূর্বের তুলনায় অনেকটাই বেড়েছে।

তরুণদের মধ্যে ধর্মের প্রতি জনপ্রিয়তা পুনরুজ্জীবিত করার অনেকটাই কৃতিত্ব দেওয়া হচ্ছে ডিজে বৌদ্ধভিক্ষু হিসেবে পরিচিত ইউনকে। এমনকি দক্ষিণ কোরিয়ার জেন বৌদ্ধের ঊর্ধ্বতন পাদরিরা আধুনিক ডিজে ভিক্ষুকে স্বাগত জানিয়েছে।

আলোচিত এ ভিক্ষু অবশ্য দক্ষিণ কোরিয়ায় বৌদ্ধ ধর্মের পুনর্জাগরণে নিজের অবদানকে তেমন উল্লেখযোগ্য বলে মনে করেন না।

বার্তা সংস্থা এএফপিকে তিনি জানান, তিনি মূলত কিছুই করেননি। দেশটির বৌদ্ধভিক্ষুরা বেশ মুক্তমনা এবং তিনি কেবল তাদের অনুসরণ করছেন।

দক্ষিণ কোরিয়ার এ ডিজে ভিক্ষুর ক্রীড়াকৌশল এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে। এমনকি ইনস্টাগ্রামেও এ ভিক্ষুর রয়েছে হাজার হাজার ফলোয়ার।

ঊর্ধ্বতন এক বৌদ্ধভিক্ষু ইউনের সন্ন্যাসী নাম দিয়েছিলেন ‘নিউজিন্সনিম’। তিনি বলেন, কে-পপ কোরিয়ান গার্লদের সঙ্গে নিউজিন্সনিমের কোনো সম্পর্ক নেই। তবে সে যখন মঞ্চে তার নাচ-গান করে তখন শত শত তরুণ-তরুণী হাত নেড়ে তার এসব উপভোগ করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীকে ফেরাতে গিয়ে মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রদল নেতা

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদের জানাজা সম্পন্ন

ভাড়া বাসায় মিলল আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ

লেবাননে তীব্র লড়াই, ৪ ইসরায়েলি সেনা নিহত

১৫০০ শয্যায় উন্নীত হচ্ছে শজিমেক হাসপাতাল

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

‘মাস্টারমাইন্ড’ তকমা নিয়ে যা বললেন মাহফুজ আলম

আজ তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

১০

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

১১

ইবনে সিনায় চাকরির সুযোগ

১২

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

১৩

নামাজরত মুসল্লির মৃত্যু

১৪

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

১৫

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

১৬

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

১৭

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

১৮

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

১৯

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

২০
X