কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩১ মে ২০২৪, ০৪:১৮ পিএম
অনলাইন সংস্করণ

জাহাজে করে সৌদি গেলেন হজযাত্রীরা

বেশ কিছু মুসল্লি এবার জাহাজে করে হজ করার উদ্দেশ্যে মক্কায় গেছেন। ছবি : সংগৃহীত
বেশ কিছু মুসল্লি এবার জাহাজে করে হজ করার উদ্দেশ্যে মক্কায় গেছেন। ছবি : সংগৃহীত

বিশ্বের বিভিন্ন দেশে থেকে হজের উদ্দেশ্যে সৌদি আরবে পৌঁছাতে শুরু করেছেন হজযাত্রীরা। বেশিরভাগ মুসল্লি বিমানযোগেই গেছেন নবীর দেশে হজ করতে। তবে বেশ কিছু মুসল্লি এবার জাহাজে করে মক্কায় গেছেন হজ করার উদ্দেশ্যে।

গত ২৭ মে হজযাত্রীদের দলটি জেদ্দা ইসলামিক বন্দরে পৌঁছেন। এ সময় বন্দর কর্তৃপক্ষ তাদের ফুল ও খেজুর উপহার দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান। সৌদি বার্তা সংস্থা এসপিএর সূত্রে আরব নিউজ এ তথ্য জানিয়েছে।

সৌদি আরবের পাসপোর্ট বিভাগ জানিয়েছে, এবারের হজে অংশ নিতে এখন পর্যন্ত পাঁচ লাখ ৩২ হাজার ৯৫৮ জন পৌঁছেছেন। গত ২৬ মে পর্যন্ত আকাশ, স্থল ও সমুদ্রপথ হয়ে তাঁরা দেশটিতে পৌঁছেন। এরমধ্যে আকাশপথে পাঁচ লাখ ২৩ হাজার ৭২৯ জন সৌদি আরব গিয়েছেন। আর স্থলপথে ৯ হাজার ২১০ জন এবং সমুদ্রপথে ১৯ জন দেশটিতে প্রবেশ করেন।

মূলত সুদান থেকে সমুদ্রপথে হজযাত্রীদের প্রথম কাফেলা সৌদি আরব পৌঁছেছে। গত ২৭ মে হজযাত্রীদের দলটি জেদ্দা ইসলামিক বন্দরে পৌঁছেন। এ সময় বন্দর কর্তৃপক্ষ তাঁদের ফুল ও খেজুর উপহার দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান। সৌদি বার্তা সংস্থা এসপিএর সূত্রে আরব নিউজ এ তথ্য জানিয়েছে। সৌদি আররেব বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, সমুদ্রপথে হজযাত্রীদের যাওয়া-আসা সহজ করতে বিশেষ লজিস্টিক পরিষেবার ব্যবস্থা করা হয়েছে। হজ মৌসুমে পণ্য পরিবহন ও হজযাত্রীদের নিরাপদ আগমন করতে এ উদ্যোগ নেওয়া হয়।

এদিকে বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, চলতি বছর বাংলাদেশ থেকে হজ করবেন ৮৫ হাজার ২৫৭ জন। এখন পর্যন্ত ৪৭ হাজার ৯৮৫ জন ১২১টি ফ্লাইটে সৌদি আরব পৌঁছেন।

গত ৯ মে থেকে বাংলাদেশি হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার ফ্লাইট শুরু হয়। আগামী ১০ জুন পর্যন্ত যাওয়ার ফ্লাইট চলবে। হজ শেষে ২০ জুন ফিরতি ফ্লাইট শুরু হবে। দেশে ফেরার ফ্লাইট শেষ হবে আগামী ২২ জুলাই। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এ বছর সারাবিশ্বের ২০ লাখের বেশি মুসলিম হজ পালন করবেন বলে আশা করছে সৌদি আরব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

১০

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

১১

আবারও দেশে ভূমিকম্প

১২

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

১৩

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১৪

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১৫

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১৬

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৭

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১৮

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৯

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

২০
X