কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ জুন ২০২৪, ০৮:২৬ এএম
অনলাইন সংস্করণ

সেরা বৃক্ষের পুরস্কার জিতল নিউজিল্যান্ডের ‘হেঁটে বেড়ানো গাছ’

নর্দান রাতা জাতের গাছ। ছবি : সংগৃহীত
নর্দান রাতা জাতের গাছ। ছবি : সংগৃহীত

দূর থেকে হঠাৎ দেখলে মনে হতে পারে লম্বা লম্বা পা ফেলে মাঠ ধরে কেউ এগিয়ে আসছে। কিন্তু কাছে গেলেই বোঝা যাবে, এটি কোনো মানুষ নয়। অবিশ্বাস্য হলেও সত্যি; এটি একটি বৃক্ষ।

এবার বছরের সেরা গাছ বা ‘ট্রি অব দ্য ইয়ার’ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে এই গাছ।

ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ানের একটি প্রতিবেদনে জানা যায়, নিউজিল্যান্ড আরবরিকালচারাল অ্যাসোসিয়েশনের আয়োজনে হয় প্রতিযোগিতাটি। নর্দান রাতা জাতের এই গাছটি ‘লর্ড অব দ্য রিংস’ চলচ্চিত্রে যুদ্ধে অংশ নেওয়া বৃক্ষসদৃশ এন্টসের সঙ্গে দেখতে বেশ মিল রয়েছে।

গাছটির ‘হেঁটে বেড়ানো গাছ’ বা ‘ওয়াকিং ট্রি’ নাম পেতে ভূমিকা রেখেছে এ এন্টরা।

৩২ মিটার বা ১০৫ ফুট লম্বা গাছটির দেখা মিলবে নিউজিল্যান্ডের সাউথ আইল্যান্ডের পশ্চিম উপকূলে কারামিয়ার কাছে। তৃতীয়বারের মতো অনুষ্ঠিত প্রতিযোগিতায় ৪২ শতাংশ ভোট পেয়ে অন্য জনপ্রিয় গাছগুলোকে অনায়াসে পেছনে ফেলে এটি প্রথম হয়। প্রতিদ্বন্দ্বী গাছগুলোর মধ্যে সবচেয়ে বেশি ছবি তোলা বৃক্ষ লেক ওয়ানাকার উইলো গাছটিও ছিল।

নর্দান রাতা গাছটি একটি পরাশ্রয়ী উদ্ভিদ হিসেবে জীবন শুরু করে। অর্থাৎ এটি অন্য একটি গাছের ওপর আশ্রয় করে ছিল। অবশেষে এর শিকড় মাটিতে পৌঁছায় এবং এটি মূল গাছকে ঢেকে দেয়।

এ প্রজাতির বৃক্ষ এক হাজার বছর বেঁচে থাকতে পারে। অবশ্য ওয়াকিং ট্রির বয়স কত, সে সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে ১৮৭৫ সালে গাছটির অস্তিত্ব ছিল, এতটুকু নিশ্চিত হওয়া গেছে।

নিউজিল্যান্ড আরবরিকালচারাল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট রিচি চিল বলেন, ‘ওয়াকিং ট্রি’ নিউজিল্যান্ডের যেসব অসাধারণ বৃক্ষ রয়েছে, তার একটি বড় উদাহরণ। তিনি আরও জানান, এই পুরস্কারটি স্থানীয় জনগোষ্ঠীর জীবনে যে গাছগুলো গুরুত্বপূর্ণ অবদান রাখে, তার স্বীকৃতি দেয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বড় পর্দায় ফেরার অপেক্ষায় ফারিন

ইঁদুরে তার কাটায় রাজধানীতে দীর্ঘ সময় বন্ধ ছিল এআই ক্যামেরা!

ট্রাম্পের শান্তি চুক্তিতে অশান্তি করতে পারেন নেতানিয়াহু : মার্কিন গোয়েন্দা সংস্থা

ঢাকা কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি, এটা ইতিহাসে প্রথম : পানিসম্পদ প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরে গুরুত্ব পাবে যেসব বিষয়

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া, কথা রাখলেন আর্জেন্টিনা সমর্থক রাফি

যুক্তরাষ্ট্র ও ইরানের এমওইউ নিয়ে হোয়াইট হাউসের বার্তা

বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ : ‘যতক্ষণ না সবাই নিরাপদ’

বেনজীরকে ফেরাতে দুবাইয়ে ১৪৪ পৃষ্ঠার নথি পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১০

আগামী সপ্তাহে মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

১১

শেষ হলো আন্তর্জাতিক দৌড় প্রতিযোগিতার ৩য় আসর

১২

পেনশনে বড় সুখবর : ৫ বছর চাকরিতেই সুবিধা, সর্বোচ্চ হার ৯০ শতাংশ

১৩

মানবতাবিরোধী অপরাধের মামলার চাপ সামলাতে বাড়তে পারে ট্রাইব্যুনাল: চিফ প্রসিকিউটর

১৪

হবিগঞ্জে গ্যাসের সন্ধান, চলছে অনুসন্ধান

১৫

বাড়িঘর তলিয়ে যাওয়ার পর পরিদর্শনে পাউবোর নির্বাহী প্রকৌশলী

১৬

আর্জেন্টিনার পতাকা চুরি, থানায় অভিযোগ সমর্থকের

১৭

দ্বিতীয় বিয়ে গোপন রাখার কারণ ব্যাখ্যা করলেন মামুনুল হক

১৮

টানা দুই দফা বড় পতনে কত হলো স্বর্ণের দাম

১৯

ভেনিসে হামলার শিকার বাংলাদেশি রাকিবের মৃত্যু

২০
X