কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ জুলাই ২০২৪, ০৫:১০ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তান সামরিক বাহিনীতে অমুসলিম কর্মকর্তাদের বাজিমাত

পাকিস্তানের সেনা ও পতাকা। ছবি : সংগৃহীত
পাকিস্তানের সেনা ও পতাকা। ছবি : সংগৃহীত

বৈশ্বিক অঙ্গনে ধর্মীয়ভাবে কট্টরপন্থি দেশ হিসেবে পরিচিত পাকিস্তান। মাঝে মধ্যেই ধর্ম অবমাননার নামে অমুসলিদের ওপর নির্যাতনের খবরে শিরোনাম হয়ে থাকে দেশটি। বলা হয়ে থাকে, পাকিস্তানে সংখ্যালঘুদের অধিকার অনেকটাই অরক্ষিত। তবে প্রতিটি মুদ্রারই উল্টো পিঠ রয়েছে।

এমন একটি দেশে নিজেদের কর্মদক্ষতা ও পেশাদারত্ব দিয়ে সামরিক বাহিনীর মতো স্পর্শকাতর বিভাগে সফলতার স্বাক্ষর রাখছেন অমুসলিমরা।

সর্বশেষ গেল জুন মাসে পাকিস্তান সেনাবাহিনীতে ব্রিগেডিয়ার পদে পদোন্নতি পান হেলেন ম্যারি রবার্ট নামে এক নারী কর্মকর্তা। ব্রিগেডিয়ার হেলেন ১৯৯৮ সালে সেনাবাহিনীতে যোগদান করেন। মেডিকেল কোরের একজন দক্ষ জ্যেষ্ঠ প্যাথলজিস্ট হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করছেন তিনি। পাকিস্তান সেনাবাহিনীর দীর্ঘ ৭৬ বছরের ইতিহাসে সংখ্যালঘু সম্প্রদায় থেকে তিনিই প্রথম কোনো নারী কর্মকর্তা যিনি এক তারকা র‌্যাংকে পদোন্নতি পেলেন।

পাকিস্তান বিমানবাহিনীতে ২০২০ সালে জেনারেল ডিউটি পাইলট হিসেবে নিয়োগ পান সিন্ধু প্রদেশের থারপারকার জেলার রাহুল দেব বর্মণ। বলা হচ্ছে, অঞ্চলটি থেকে পাক বিমানবাহিনীতে তিনিই প্রথম কোনো হিন্দু কর্মকর্তা যিনি পাইলট হিসেবে নিয়োগ পেয়েছেন।

এর আগে ভারত-পাকিস্তান যুদ্ধে লড়াই করেছিলেন আরেক হিন্দু কর্মকর্তা এয়ার কমোডর বালওয়ান্ত কুমার। পাকিস্তান বিমানবাহিনীর অন্যান্য শাখায় বেশ কয়েকজন হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু কর্মকর্তা রয়েছেন বলে দেশটির গণমাধ্যমের বরাতে জানা যায়।

২০২২ সালে প্রথম কোনো হিন্দু কর্মকর্তা হিসেবে পাকিস্তান সেনাবাহিনীতে লেফটেন্যান্ট কর্নেল পদে পদোন্নতি পান কৈলাশ কুমার ও অনিল কুমার। তারা দুজনেই সেনাবাহিনীর মেডিকেল কোরের কর্মকর্তা। লেফটেন্যান্ট কর্নেল কৈলাশ ২০০৮ সালে সেনাবাহিনীতে যোগদান করেন এবং লেফটেন্যান্ট কর্নেল অনিল ২০০৭ সালে সেনাবাহিনীতে যোগদান করেন। এ ছাড়া পাকিস্তান সেনাবাহিনীেত কমিশন্ড অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন মেজর রামেশ কুমার, মেজর রাজা নান্দ, মেজর জিভরাজ পারমার, মেজর দানিশ ধানানি।

পাকিস্তান সেনাবাহিনীতে প্রথম শিখ কর্মকর্তা হিসেবে মেজর র‌্যাংকে দায়িত্ব পালন করে সাড়া ফেলেছিলেন হারচারনা সিং। পাকিস্তান নৌবাহিনীতে রিয়ার অ্যাডমিরাল ও নৌবাহিনীর উপপ্রধান হিসেবে দায়িত্ব পালন করে অবসর নিয়েছেন লেসলি নরম্যান মুঙ্গাভিন।

পাকিস্তান সেনাবাহিনীতে মেজর জেনারেল র‌্যাংক ও রসদ বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন জুলিয়ান পিটার। আরেক খ্রিস্টান মেজর জেনারেল নোয়েল ইসরায়েল দায়িত্ব পালন করেছেন ইউক্রেনে পাকিস্তানের রাষ্ট্রদূত হিসেবে। বিশেষ করে পাকিস্তান বিমানবাহিনীতে দেশটির খ্রিস্টান কর্মকর্তার সংখ্যা চোখে পড়ার মতো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের কথায় চলবে না ইসরায়েল: নেতানিয়াহু

ক্যালকুলেটরে হিসাব করে ‘ঘুষ’ চাইলেন সরকারি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

দায়িত্ব ছাড়লেন সারওয়ার, সিলেটের ভারপ্রাপ্ত ডিসি পিংকি সাহা

অস্ট্রিয়ার বিপক্ষে যে জার্সি পরে মাঠে নামবে আর্জেন্টিনা

সুনামগঞ্জে পাহাড়ি ঢলে ভেসে যাওয়া যুবকের লাশ উদ্ধার

মেসি-রোনালদোকেই সেরা মানেন এমবাপ্পে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

অসংক্রামক রোগ প্রতিরোধে সরকারের প্রচেষ্টা জোরদার, ৩৫ মন্ত্রণালয়ের সভা

মুজিব শতবর্ষের লোগোযুক্ত খামে চিঠি পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি

সিলেটে তুমুল সংঘর্ষ, নিহত ১

১০

টানা ৪ দিনের গ্যাস সরবরাহ নিয়ে ‘দুঃসংবাদ’ দিল তিতাস 

১১

বিশ্বকাপে এখন পর্যন্ত নকআউট পর্বে উঠল যারা, ছিটকে গেল কারা?

১২

‘টাকা দিলেই’ কারাগারে যখন-তখন মিলছে হাজতির সঙ্গে সাক্ষাৎ

১৩

পাওনা টাকা নিয়ে বিরোধে যুবক নিহত

১৪

বিকৃত কনটেন্টে ক্ষুব্ধ জাহিদ হাসান, নিচ্ছেন আইনি ব্যবস্থা

১৫

আর্জেন্টিনার পরাজয় কামনায় ‘অভিশপ্ত’ মূর্তির গায়ে জার্সি পরাচ্ছেন ব্রাজিল সমর্থকরা

১৬

লেবানন নিয়ে ট্রাম্পের প্রস্তাবের জবাব দিলেন আহমেদ আল-শারা

১৭

সম্পত্তি লিখে দিয়ে গৃহবন্দী বাবা-মা

১৮

হোটেলের ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থী নিহত

১৯

‎গাজীপুরে আ.লীগের ৩০ নেতাকর্মী গ্রেপ্তার

২০
X