কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ জুলাই ২০২৪, ০৮:২৪ এএম
অনলাইন সংস্করণ

কারাগার থেকে ইমরান খানের নতুন হুংকার

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। ছবি : সংগৃহীত
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। ছবি : সংগৃহীত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খান। রাজনীতি ও নির্বাচনের সরাসরি অংশগ্রহণ ঠেকাতে করা হয়েছে নানা ফন্দি। বর্তমানে বন্দি রয়েছেন কারাগারে। এতসব পদক্ষেপের পরও তার জনপ্রিয়তায় কোনো ভাটা পড়েনি। এবার কারাগার থেকে নতুন হুংকার দিয়েছেন ইমরান খান।

শনিবার (০৬ জুলাই) পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, ন্যায়বিচার না পেলে অনশনের পথ বেছে নেওয়ার হুমকি দিয়েছেন ইমরান খান। শুক্রবার একটি দুর্নীতি মামলার শুনানিতে অংশ নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ হুংকার দেন।

তিনি বলেন, পছন্দ বা অপছন্দের ভিত্তিতে তার বিরুদ্ধে করা মামলাগুলোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যাবে না। কেননা দেশের সব নাগরিকের অধিকার সমান। ফলে ন্যায়বিচার না পেলে অনশন শুরু করতে পারেন বলে জানিয়েছেন তিনি।

পাকিস্তানের সাবেক এ প্রধানমন্ত্রী একাধিক মামলায় সাজাপ্রাপ্ত হয়ে আদিয়ালা কারাগারে বন্দি রয়েছেন। দেশটির সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এ কারাগারের নিয়ন্ত্রণ করছেন বলে অভিযোগ করেছেন তিনি। তার দাবি, কারাপ্রধান তাদের নির্দেশে কাজ করেন। ফলে দলের নেতাকর্মীদের সঙ্গেও তাকে দেখা করতে দেওয়া হচ্ছে না।

কারাগার নিয়ে প্রায়ই অভিযোগ করে আসছেন ইমরান খান। সম্প্রতি দলের নেতাকর্মীরা অভ্যন্তরীণ বিরোধ নিয়ে তার সঙ্গে কারাগারে দেখা করতে গিয়েছিলেন। অভিযোগ রয়েছে, ইমরান খানের সঙ্গে সাক্ষাতের জন্য তাদের প্রায় তিন ঘণ্টা অপেক্ষা করতে হয়েছিল। এ জন্য সামরিক কর্মকর্তাদের দুষছেন তারা।

দলের অভ্যন্তরীণ বিরোধের বিষয়ে ইমরান খান বলেন, দলের ভেতরকার দ্বন্দ্বগুলো যেনো জনসম্মুখে না আসে সেজন্য নেতাদের নির্দেশনা দেবেন তিনি। কারণ এতে করে মূল লক্ষ্য থেকে তাদের মনোযোগ সরে যেতে পারে।

এদিকে পৃথক এক সংবাদ সম্মেলনে পিটিআইয়ের কেন্দ্রীয় তথ্যসচিব রউফ হাসান বলেন, তাদের দলের মামলাগুলো থেকে প্রধান বিচারপতি কাজী ফায়েজ ঈসার সরে আসা উচিত। কেননা তাদের প্রধান বিচারপতির কর্মকাণ্ড নিয়ে সন্দেহ রয়েছে।

শুক্রবার একই বিষয়টি সাংবাদিকদের কাছে তুলে ধরেছেন ইমরান খান। তিনি বলেন, প্রধান বিচারপতি পিটিআইয়ের বিরুদ্ধে করা মামলাগুলোর বিষয়ে আগে থেকেই সিদ্ধান্ত নিয়ে রেখেছেন। এমনকি আদালতের যে বেঞ্চে মামলার কার্যক্রম চলছে সেই বেঞ্চের অন্য সদস্যরাও প্রধান বিচারপতির উপস্থিতি নিয়ে আপত্তি তুলছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

ডেঙ্গুতে এক দিনে ২ নারীর মৃত্যু

ডিসি সারওয়ার প্রত্যাহার / মাজার ভক্তদের দাবি, ‘ওলির সঙ্গে বেয়াদবির খেসারত’

কক্সবাজারে বাড়ছে এইচআইভি রোগী, ৯৩ শতাংশই রোহিঙ্গা

নরসিংদীতে বজ্রপাতে ৩ মাদ্রাসা ছাত্রের মৃত্যু

প্রিয় ভারতীয় ও পাকিস্তানি ব্যক্তির নাম জানালেন ভ্যান্স

জাবির আবাসিক হলে চুরির অভিযোগে এক নারীকে পুলিশে সোপর্দ

সিলেটের প্রত্যাহার হওয়া ডিসি সারওয়ারকে বহাল রাখার দাবি

‘সাতক্ষীরায় প্রতিদিন ১ ইউনিট বিদ্যুৎ সাশ্রয়ে বছরে বাঁচতে পারে ৩০৪ কোটি টাকা’

এবার ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল

১০

একটি কিডনি, এক জীবন এবং একজন বাবা

১১

সাড়ে ৮ কোটি টাকার সড়ক সংস্কারে অনিয়ম, রাতের আঁধারে কার্পেটিং

১২

লেবাননে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ ইসরায়েলি সেনাপ্রধানের

১৩

অস্ট্রিয়া-আর্জেন্টিনা ম্যাচে কে জিতবে, জানাল অপ্টা?

১৪

অস্ট্রিয়া ম্যাচ / আর্জেন্টিনার একাদশে আসতে পারে ৩ পরিবর্তন

১৫

ডিসি সারওয়ার প্রত্যাহার: স্থানীয়রা বলছেন ‘বাড়াবাড়ির ফল’

১৬

বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের

১৭

নারীদের লুটে নেওয়া ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের তিন সদস্য গ্রেপ্তার 

১৮

সরকারি চাকরিতে কোন গ্রেডে কত পদ ফাঁকা, জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

১৯

পুলিশ দেখে পালানোর চেষ্টা, ‘ছাদ থেকে পড়ে’ আ.লীগ নেতার মৃত্যু

২০
X