কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ জুলাই ২০২৪, ০১:৫৩ পিএম
আপডেট : ০৯ জুলাই ২০২৪, ০২:৫১ পিএম
অনলাইন সংস্করণ

ইমরান খানের দুই ছেলে সম্পর্কে আদালতের রায়

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার দুই ছেলে। ছবি : সংগৃহীত
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার দুই ছেলে। ছবি : সংগৃহীত

যুক্তরাজ্যে বসবাসকারী দুই সন্তান সুলাইমান ইসা ও কাসিমের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম হোয়াটসঅ্যাপে সপ্তাহে একবার কথা বলার জন্য আবেদন করেছিলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। তবে তার এ আবেদন খারিজ করে দিয়েছেন রাওয়ালপিন্ডির একটি আদালত।

পাকিস্তানের সংবাদামধ্যম এআরওয়াই নিউজের এক প্রতিবেদনে বলা হয়, ইমরান খান ও তার প্রথম স্ত্রী জেমিমা গোল্ডস্মিথের দুই ছেলে— সুলাইমান ইসা ও কাসিম তাদের মায়ের সঙ্গে লন্ডনে থাকেন। এদিকে গেল বছরের সেপ্টেম্বর মাস থেকে কারাগারে রয়েছেন ইমরান খান। আদালত এর আগে জানিয়েছিলেন, মাসে দুবার তিনি সন্তানদের সঙ্গে কথা বলতে পারবেন এবং সেই কথাবার্তা হতে হবে টেলিফোনে।

বর্তমানে পাঞ্জাবের আদিয়ালা কারাগারে আছেন ইমরান খান। কিছু দিন আগে কারা কর্তৃপক্ষ বরাবর একটি আবেদন করেন তিনি। সেই আবেদনে ইমরান বলেন, তিনি হোয়াটসঅ্যাপ ব্যবহারের মাধ্যমে সপ্তাহে একবার তার সন্তানদের সঙ্গে কথা বলতে চান। কারা কর্তৃপক্ষ তার আবেদন নাকচ করে দেয়।

কারণ হিসেবে জানায়, আদালত শুধু টেলিফোন ব্যবহারের অনুমতি দিয়েছেন ইমরানকে। আদালতের নির্দেশের বাইরে গিয়ে কোনো আবেদন মঞ্জুর করার এখতিয়ার তাদের নেই। কারা কর্তৃপক্ষ আপত্তি জানানোর পর রাওয়ালিপিন্ডির সন্ত্রাসবাদবিরোধী আদালতে আপিল করেন ইমরান। আপিলে কারাগারের সিদ্ধান্তই বহাল রাখেন আদালত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমারখালী-খোকসায় থাকতে হলে বিএনপি নেতাদের কথা শুনতে হবে: পুলিশকে এমপি ফরিদা

বাংলাদেশের কাছেও ৭ গোল খেয়েছিল ব্রাজিল!

পোল্যান্ডের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ফেরত দিলেন জেলেনস্কি

বিটিআইয়ের সিইও হিসেবে যোগ দিলেন মাহবুবুর রহমান

প্রথমার্ধেই জাপানের দাপট, বিশ্বকাপ থেকে বিদায়ের শঙ্কায় তিউনিসিয়া

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিলের চেষ্টা, আটক ১০

‘সবার আগে পরিবার’  / ইরানের বিপক্ষে ম্যাচের আগেই বেলজিয়াম শিবিরে দুঃসংবাদ

এমপি হানজালাকে চিড়িয়াখানায় রাখা হোক: রাশেদ খাঁন 

মাদক সেবনের ভিডিও ভাইরাল, বিএনপি নেতাকে অব্যাহতি

মাদরাসা ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক

১০

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১১

সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন মারা গেছেন

১২

গোলের আনন্দ থেকে সবুজের বার্তা: বিশ্বকাপ ঘিরে ব্যতিক্রমী উদ্যোগ

১৩

কুমিল্লা বিসিকে তৈরি হচ্ছিল অবৈধ ওষুধ, মালিক আটক

১৪

লন্ডনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৩

১৫

সোমবার পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

১৬

দাম কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১৭

ছাগল উদ্ধারে গিয়ে নিহত ৪: পরিবারের পাশে আইসিটি মন্ত্রী

১৮

ভাঙল রেকর্ড, ব্রাজিলকেও ছাড়িয়ে গেল নেদারল্যান্ডস

১৯

২১ জুন / আজকের নামাজের সময়সূচি

২০
X