মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৪, ১০:০৫ এএম
আপডেট : ১৭ আগস্ট ২০২৪, ১১:১০ এএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশের আরও কাছে এমপক্স শনাক্ত

পাকিস্তানের পতাকা ও এমপক্স ভাইরাসের কণা। ছবি : সংগৃহীত
পাকিস্তানের পতাকা ও এমপক্স ভাইরাসের কণা। ছবি : সংগৃহীত

আফ্রিকা ও ইউরোপের পর এবার এশিয়ায় এমপক্স (পূর্বে মাঙ্কিপক্স নামে পরিচিত) ভাইরাস শনাক্ত হয়েছে। পাকিস্তান কর্তৃপক্ষ দাবি করেছে, দেশটিতে এখন পর্যন্ত তিনজনের দেহে এ ভাইরাস শনাক্ত হয়েছে। শুক্রবার (১৬ আগস্ট) এ দাবি করেছে উত্তরাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের স্বাস্থ্য অধিদপ্তর। খবর বিবিসির।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে ফেরার পর ওই তিন ব্যক্তির দেহে ভাইরাস শনাক্ত করা হয়। পাকিস্তানে আগেও এমপক্সের প্রাদুর্ভাব দেখা গেছে।

তবে এবার আক্রান্ত রোগীরা এই ভাইরাসটির কোন ধরনে আক্রান্ত হয়েছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। খাইবার পাখতুনখোয়ার স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক সেলিম খান জানান, রোগীদের মধ্যে দুজনের দেহে এমপক্স ভাইরাস পাওয়া গেছে। আর তৃতীয় ব্যক্তির নমুনা পরীক্ষার জন্য রাজধানী ইসলামাবাদে জাতীয় স্বাস্থ্য ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। তবে তিনজনকেই কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বলেও জানান তিনি।

এদিকে, পাকিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, দেশটিতে এমপক্সের একটি সন্দেহজনক কেস শনাক্ত হয়েছে। আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো থেকে প্রতিবেশী রাষ্ট্রগুলোতে এমপক্স ছড়িয়ে পড়লে বুধবার বৈশ্বিক জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। পরদিনই সুইডেনে আফ্রিকা ফেরত এক ব্যক্তির দেহে মাঙ্কিপক্স ভাইরাস সংক্রমণের বিষয়টি নিশ্চিত করে সংস্থাটি।

এমপক্স প্রথমে ফ্লুর মতো দেখা দেয়। এরপর ত্বকে ক্ষত সৃষ্টি করে মারাত্মক অবস্থা ধারণ করে। এ রোগে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলে এমনকি শ্বাসপ্রশ্বাস থেকেও অন্য কেউ সংক্রমিত হতে পারেন। চলতি বছরের শুরু থেকে কঙ্গোতে ১৩ হাজার ৭০০ জনের বেশি মানুষ এ ভাইরাসে আক্রান্ত হন। এর মধ্যে প্রায় ৫০০ জন মারা গেছেন। এর আগে, ২০২২ সালে ইউরোপ ও এশিয়ার কিছু দেশসহ প্রায় ১০০টি দেশে ছড়িয়ে পড়ে ভাইরাসটি। সে সময়েও বৈশ্বিক স্বাস্থ্য সতর্কতা জারি করা হয়েছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে পেনাল্টি নষ্ট করে রেকর্ড গড়ার সুযোগ মিস মেসির!

দক্ষ তরুণরাই ডিজিটাল অর্থনীতির পাওয়ার হাউজ : রাহিতুল

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

প্যারোলে মুক্তি পেলেন সাবেক মেয়র

আজকের দিনেই ‘হাত দিয়ে গোল’ করে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

৭ কলেজের সব নথিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম ব্যবহারের নির্দেশনা

ইসরায়েলি সীমান্তের কাছে হিজবুল্লাহর গোপন ড্রোন কারখানার সন্ধান

১০

বিএটি বাংলাদেশের নতুন হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লুশন রাইয়ান আহমেদ

১১

গৃহবধূর আপত্তিকর ভিডিও ফাঁস, যুবকের বিরুদ্ধে মামলা

১২

অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে আছেন যারা

১৩

কালবেলার সাংবাদিককে কুপিয়ে জখম

১৪

ট্রাম্পের কথায় চলবে না ইসরায়েল: নেতানিয়াহু

১৫

ক্যালকুলেটরে হিসাব করে ‘ঘুষ’ চাইলেন সরকারি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

১৬

দায়িত্ব ছাড়লেন সারওয়ার, সিলেটের ভারপ্রাপ্ত ডিসি পিংকি সাহা

১৭

অস্ট্রিয়ার বিপক্ষে যে জার্সি পরে মাঠে নামবে আর্জেন্টিনা

১৮

সুনামগঞ্জে পাহাড়ি ঢলে ভেসে যাওয়া যুবকের লাশ উদ্ধার

১৯

মেসি-রোনালদোকেই সেরা মানেন এমবাপ্পে

২০
X