কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৪, ১২:৩৮ পিএম
আপডেট : ২৬ আগস্ট ২০২৪, ০১:১৭ পিএম
অনলাইন সংস্করণ

গাড়ি থেকে নামিয়ে যাত্রীদেরকে গুলি, বহু হতাহত

সন্ত্রাসী হামলার ঘটনাস্থলের দৃশ্য। ছবি : সংগৃহীত
সন্ত্রাসী হামলার ঘটনাস্থলের দৃশ্য। ছবি : সংগৃহীত

পাকিস্তানের বেলুচিস্তানের মুসাখেলের রারাশাম এলাকায় বাস, প্রাইভেটকার ও ট্রাক থেকে নামিয়ে যাত্রীদের ওপর গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৩ জন যাত্রী নিহত হয়েছেন। সোমবার (২৬ আগস্ট) দেশটির সংবাদমাধ্যম জিও নিউজকে বিষয়টি নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ।

ঘটনার বিবরণ দিয়ে পুলিশের সিনিয়র সুপারিনটেনডেন্ট (এসএসপি) আইয়ুব আচাকজাই বলেন, সশস্ত্র ব্যক্তিরা আন্তঃপ্রাদেশিক মহাসড়ক অবরোধ করে এবং যানবাহন থেকে যাত্রীদের নামিয়ে দেয়। এরপর তাদের গুলি করে দুর্বৃত্তরা।

খবর পেয়ে পুলিশ ও অন্যান্য সামরিক বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

বেলুচিস্তান সরকারের মুখপাত্র শহিদ রিন্দ বলেন, জঙ্গিরা দুই থেকে তিনটি স্থানে আক্রমণ করেছিল। সেখানে তারা নিরাপত্তা বাহিনী এবং আইন প্রয়োগকারী সংস্থার প্রতিরোধের মুখোমুখি হয়েছিল। কিন্তু সন্ত্রাসীরা অন্ধকারকে কাজে লাগিয়ে মুসাখেলে হামলা চালায়। সেখানে তারা বাস থেকে যাত্রীদের নামিয়ে গুলি করে হত্যা করে। এ সময় অন্তত ১০টি গাড়িতে আগুন ধরিয়ে দেয়।

তিনি আরও বলেন, উচ্চপর্যায়ের কর্মকর্তারা জরুরি সভা করছেন। এ বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে যাচ্ছে। আমরা সব পক্ষের সহযোগিতা চাই।

২০২১ সালে আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফিরে আসার পর থেকে পাকিস্তানে সন্ত্রাসী হামলা বৃদ্ধি পেয়েছে৷ প্রতিবেশী দেশের সীমান্তবর্তী খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানের প্রদেশগুলোতে বেশিরভাগ সন্ত্রাসী কার্যকলাপের খবর পাওয়া যাচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X