কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ আগস্ট ২০২৩, ০৬:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানে জ্বালানি তেলের দাম বাড়ল

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্ত অনুযায়ী, পাকিস্তানে আবারও জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। আজ মঙ্গলবার (১ আগস্ট) পেট্রোল ও ডিজেলের দাম লিটার প্রতি প্রায় ২০ টাকা করে বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন দেশটির অর্থমন্ত্রী ইসহাক দার।

জিও নিউজের খবরে বলা হয়, পেট্রোলের দাম প্রতি লিটারে ১৯ টাকা ৯৫ পয়সা বাড়িয়ে ২৭২ টাকা ৯৫ পয়সা এবং ডিজেলের দাম প্রতি লিটারে ১৯ টাকা ৯০ পয়সা বাড়িয়ে ২৭৩ দশমিক ৪০ পয়সা নির্ধারণ করা হয়েছে। নতুন এই দাম অবিলম্বে কার্যকর হবে।

অর্থমন্ত্রী ইসহাক দার বলেন, ‘আমরা দাম কমানো বা সমন্বয়ের চেষ্টা করেছিলাম। কিন্তু জ্বালানি তেলের ওপর কর বাড়ানোর বিষয়ে আইএমএফকে আমরা প্রতিশ্রুতি দিয়েছি।’

আরও পড়ুন : ভারতকে সতর্ক ও সাবধান হতে বলল পাকিস্তান

তিনি বলেন, আইএমএফের সঙ্গে চুক্তি না থাকলে জনগণকে স্বস্তি দিতে সরকার তেলের ওপর কর কমানোর চেষ্টা করত। এ ছাড়া বিশ্ববাজারেও ডিজেলের দাম অনেক বেড়েছে। এ জন্য আমাদের দেশের বাজারে জ্বালানি তেলের দাম বাড়াতে হলো।’

আইএমএফ থেকে তিন বিলিয়ন মার্কিন ডলারের ঋণ পেতে বহুদিন ধরে চেষ্টা করে আসছে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের জোট সরকার। এ অর্থ ছাড়ে দেশটিকে বেশকিছু কঠোর শর্ত দিয়েছে বৈশ্বিক ঋণদাতা সংস্থাটি। তাদের শর্তের মধ্যে ছিল জ্বালানির তেলের ওপর কর ৬০ টাকা করতে হবে।

এর আগে গতকাল সোমবার (৩১ জুলাই) তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম ভোক্তা পর্যায়ে সাড়ে ১৩ শতাংশ বৃদ্ধির ঘোষণা দেয় পাকিস্তান সরকার। বর্তমানে পাকিস্তানে প্রায় ১২ কেজি ওজনের সিলিন্ডারের দাম ভোক্তাপর্যায়ে ২ হাজার ৩৭৩ টাকা ৬৪ পয়সা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X