কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ জুলাই ২০২৩, ০৬:৪৩ পিএম
আপডেট : ২৭ জুলাই ২০২৩, ১০:০৭ পিএম
অনলাইন সংস্করণ

ভারতকে সতর্ক ও সাবধান হতে বলল পাকিস্তান

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতকে যুদ্ধের হুংকার ছাড়তে নিষেধ করেছে। সেই সঙ্গে তারা বলছে, ভারতের সতর্ক ও সাবধান হওয়া প্রয়োজন।

গতকাল বুধবার ২৪তম ‘কারগিল দিবস’ উপলক্ষে লাদাখের দ্রাস শহরে কারগিল যুদ্ধ স্মৃতিসৌধে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এক অনুষ্ঠানে যোগ দেন।

সেখানে তিনি বলেন, দেশের একতা, অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষার সঙ্গে বিন্দুমাত্র আপস করা হবে না। দেশের শত্রুদের নিকেশ করতে সেনাবাহিনীকে ‘ফ্রি হ্যান্ড’ দেওয়া হয়েছে।

রাজনাথ বলেন, ‘দেশের সম্মান ও মর্যাদা রক্ষায় আমরা সব করতে পারি। সে জন্য যদি নিয়ন্ত্রণরেখা অতিক্রম করতে হয়, আমরা তা-ও করতে প্রস্তুত। আমাদের প্ররোচিত করা হলে অথবা আমরা প্রয়োজন বোধ করলে নিয়ন্ত্রণরেখা মানব না। পেরিয়ে যাব।’

তিনি বলেন, ভারত শান্তিপ্রিয় দেশ। শতাব্দী-প্রাচীন মূল্যবোধে বিশ্বাসী। আন্তর্জাতিক আইন মেনে চলতে প্রতিশ্রুতিবদ্ধ। কিন্তু দেশের স্বার্থ রক্ষার প্রশ্নে সীমান্ত পেরোতে দ্বিধান্বিত হবে না।

কারগিল যুদ্ধ ভারতের ওপর চাপিয়ে দেওয়া হয়েছিল মন্তব্য করে রাজনাথ সিং বলেন, যখন ভারত আলাপ-আলোচনার মাধ্যমে পাকিস্তানের সঙ্গে সমস্যা সমাধানের চেষ্টা চালাচ্ছিল পাকিস্তান সেই সময় ভারতকে পেছন থেকে ছুরি মেরেছিল।

রাজনাথ সিংয়ের এই মন্তব্যের বিরোধিতা করে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার একটি বিবৃতি প্রকাশ করে।

ভারতীয় প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্য ‘অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন’ জানিয়ে বিবৃতিতে বলা হয়, এর আগেও ভারতের রাজনৈতিক নেতৃত্ব ও উচ্চপদস্থ সামরিক কর্তারা আজাদ কাশ্মীর ও গিলগিট-বালটিস্তান নিয়ে এ ধরনের মন্তব্য করেছেন। এ রকম উগ্র জাতীয়তাবাদী বিবৃতি বন্ধ হওয়া দরকার। তাদের মনে রাখা উচিত, পাকিস্তান যে কোনো ধরনের আগ্রাসন রোখার ক্ষমতা রাখে।

এতে বলা হয়, ভারতের রাজনীতিতে কথায় কথায় পাকিস্তানকে টেনে আনা হয়। উগ্র জাতীয়তাবাদের বীজ বপন করে ভোটের রাজনীতিতে লাভবান হতে চায় তারা। এসব বন্ধ হওয়া দরকার।

বিবৃতিতে আরও বলা হয়, ঐতিহাসিকভাবে, আইনগতভাবে এবং নৈতিক দিক থেকে সব রকমভাবেই জম্মু-কাশ্মীর আন্তর্জাতিক স্বীকৃত বিবাদিত ও বিতর্কিত এলাকা। তার মীমাংসা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব অনুযায়ীই হতে হবে। যুদ্ধের হুংকার না দিয়ে ভারতের উচিত ওই প্রস্তাব রূপায়ণে মনোযোগী হওয়া।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলা, মৃতদেহে উপচে পড়ছে রাজধানীর মর্গ

প্রথমার্ধে সমতা, টিকে থাকার লড়াইয়ে কানাডা-দক্ষিণ আফ্রিকা

রাতে বাংলাদেশের পর ভারত সীমান্তে ভূমিকম্প

মেসি-রোনালদো নন, ট্রাম্পের চোখে সেরা ব্রাজিলের কিংবদন্তি

দেশে আবারও ভূমিকম্প

১০৫০ দিন পর বিশ্ব চ্যাম্পিয়ন ভারতকে যে লজ্জা দিল আয়ারল্যান্ড

ইতালিতে বাংলাদেশির ১৪ বছরের কারাদণ্ড

রূপায়ণ সিটি উত্তরায় রিহ্যাব নেতাদের পরিদর্শন, মেগা সিটিগুলোতে সরকারের সুদৃষ্টির আহ্বান

ধ্বংসস্তূপের নিচে পাওয়া গেল আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী-সন্তানকে

প্রথম ৪ অর্থবছরের কর পরিশোধ করল বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি

১০

দেশের চাহিদা মিটিয়ে প্রাণিসম্পদ পণ্য রপ্তানিই সরকারের লক্ষ্য: প্রতিমন্ত্রী টুকু

১১

আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি : ক্রীড়া প্রতিমন্ত্রী

১২

ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দ পেলেন বিরোধীদলীয় এমপিরা

১৩

আর্জেন্টিনার তিনটি ম্যাচের ফলাফলই আগে বলে দেন শান্ত

১৪

ব্রাহ্মণবাড়িয়ার দুই গ্রামের সংঘর্ষ, নিহত ১

১৫

বাংলাদেশ বুঝতে পেরেছে, ক্ষতিটা ওদেরই হয়েছে: দিলীপ ঘোষ

১৬

হাত বাঁধা, গলায় রশি পেঁচানো নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

১৭

হাবিপ্রবিতে তেঁভাগা আন্দোলনের জনক হাজী মোহাম্মদ দানেশের ৪০তম মৃত্যুবার্ষিকী পালিত

১৮

বিশ্বকাপের পরই বিয়ে করবেন রোনালদো

১৯

সিআইডি প্রধান হলেন মোশাররফ

২০
X