কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৪, ০৩:০৪ পিএম
আপডেট : ০৭ অক্টোবর ২০২৪, ০৪:১৯ পিএম
অনলাইন সংস্করণ

১৪৪ ধারা ভেঙে বড় বিপাকে পিটিআই নেতাকর্মীরা

রাজপথে পিটিআইয়ের নেতাকর্মীরা। পুরোনো ছবি
রাজপথে পিটিআইয়ের নেতাকর্মীরা। পুরোনো ছবি

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে ১৪৪ ধারা উপেক্ষা করে রাজপথে নেমেছেন তার পিটিআইয়ের নেতাকর্মীরা। পুলিশি নিষেধাজ্ঞা উপেক্ষা করে কর্মসূচি পালন করায় বড় বিপাকে পড়েছেন তারা।

সোমবার (০৭ অক্টোবর) পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (০৫ অক্টোবর) রাজধানী ইসলামাবাদের ডি চকে ১৪৪ ধারা ভঙ্গ করে বিদ্রোহের অভিযোগে দলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ এবং সন্ত্রাসবাদের মামলা করেছে পুলিশ। এতে অন্তত ৩০০ নেতাকর্মীকে অভিযুক্ত করা হয়েছে।

মামলার এজাহারে উল্লেখ করা শীর্ষ নেতাদের মধ্যে রয়েছেন হাম্মাদ আজহার, সালমান আকরাম রাজা, গোলাম মহিউদ্দিন, মুসাররাত জামসেদ চিমা, আলী ইমতিয়াজ, শেখ ইমতিয়াজ এবং শাব্বির গুজর।

পুলিশের দাবি, কারাগার থেকে ইমরান খান নেতাকর্মীদের রাষ্ট্রের বিরুদ্ধে সহিংস কর্মকাণ্ডে লিপ্ত হবে প্ররোচিত করছেন। ফলে নেতাকর্মীরা দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে রাষ্ট্রবিরোধী স্লোগান দিয়েছেন এবং ভাঙচুর করেছেন। এ ঘটনায় মিল্লাত পার্ক পুলিশ স্টেশন, নাসিরাবাদ পুলিশ স্টেশনসহ একাধিক থানায় পৃথক মামলা হয়েছে। মামলায় রাষ্ট্রদ্রোহ এবং সন্ত্রাসবাদের অভিযোগ করা হয়েছে।

এদিকে কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইমরানের ঘনিষ্ঠ পিটিআই নেতা ও খাইবার-পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী আলি আমিন গান্দারপুরকে পাক রেঞ্জার্স আটক করা হয়েছে। তবে বিষয়টি সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক স্বীকার করা হয়নি। এদিকে পিটিআইয়ের রাজনৈতিক কমিটি জানিয়েছে, গান্দারপুর গ্রেপ্তার হলে পিটিআই নেতা আজত সোয়াতি আন্দোলনে নেতৃত্ব দেবেন। তিনি গ্রেপ্তার হলে পরে আরেকজনের নাম ঘোষণা করা হবে।

ইমরান খান গত বছর থেকে পাকিস্তানের রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি রয়েছেন। সাম্প্রতিক সময়ে তার মুক্তির দাবিতে পাকিস্তানে জোরালো বিক্ষোভ শুরু হয়েছে। তোশাখানা দুর্নীতি মামলা, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ গোপন নথি ফাঁসসহ একাধিক মামলায় তিনি জামিন পেলেও এখনও মুক্তি পাননি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

১০

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

১১

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১২

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১৩

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১৪

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৫

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৬

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৭

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৮

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৯

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

২০
X