কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৪, ০২:০০ পিএম
আপডেট : ১৬ নভেম্বর ২০২৪, ০৯:০৩ এএম
অনলাইন সংস্করণ

ভয়াবহ পরিস্থিতিতে পাকিস্তান, দেশবাসীকে নামাজ পড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি : সংগৃহীত
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি : সংগৃহীত

বায়ুদূষণে নাকাল পাকিস্তান। আজও বায়ুদূষণে বিশ্বের শীর্ষ অবস্থানে ছিল পাকিস্তানের শহর লাহোর। নানা পদক্ষেপেও দেশটিতে বায়ুদূষণ কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না। ফলে বায়ুদূষণ নিয়ন্ত্রণে এবার দেশবাসীর প্রতি নামাজ পড়ার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

শুক্রবার (১৫ নভেম্বর) পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ দেশের বায়ুদূষণ রোধে দেশবাসীর প্রতি সালাতুল ইসতিসকা বা বৃষ্টির নামাজ পড়ার আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।

বিবৃতিতে বলা হয়, দেশবাসীকে বৃষ্টির জন্য নামাজ পড়তে বিশেষ অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী। এ ছাড়া শুষ্ক আবহাওয়ায় চলমান সংকট মোকাবিলায় সৃষ্টিকর্তার বিশেষ অনুগ্রহ চাওয়ার অনুরোধ করেন তিনি।

পাক প্রধানমন্ত্রী বলেন, আমি দেশবাসীকে সালাতুল ইসতিসকা পড়ার অনুরোধ করছি এবং বৃষ্টির জন্য দোয়া করতে আন্তরিকভাবে অনুরোধ। ধর্মীয় পণ্ডিত এবং সুফি নেতাদের এ নামাজের জন্য ভূমিকা পালন করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।

বৃষ্টিপাতের সম্ভাব্য উপকারিতা তুলে ধরে তিনি বলেন, এটি পরিবেশের উন্নতি এবং রোগজীবাণুর বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করতে পারে। অনাবৃষ্টির কারণে এসবের প্রাদুর্ভাব বেড়েছে। এছাড়া বৃষ্টি মানুষের স্বস্তি এবং চলমান দুর্ভোগ কমাতে সহায়ক হবে।

এ সময় তিনি ফেডারেল এবং প্রাদেশিক প্রশাসনের অধীনে দেশের সব মসজিদে সালাতুল ইসতিসকা পড়ার আহ্বান জানান। দেশের এ কঠিন ক্রান্তিকালে বৃষ্টি অত্যন্ত প্রয়োজন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

সেনেগালকে গোলবন্যায় ভাসাচ্ছে নরওয়ে

ইরাককে নিয়ে ছেলেখেলা করে পরের রাউন্ডে ফ্রান্স

দীর্ঘ বিরতির পর ফের শুরু ফ্রান্স-ইরাক ম্যাচ

সেনেগালের মুখোমুখি নরওয়ে, বিশ্বমঞ্চে লড়াইয়ে নামলেন হালান্ড-মানে

দেশে আজ ভ্যাটসহ স্বর্ণ কিনতে পকেট থেকে খসবে যত টাকা

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স-ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

বিশ্বকাপ জিতেছে ২ বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

১০

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

১১

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

১২

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

১৩

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

১৪

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

১৫

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

১৬

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

১৭

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

১৮

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

১৯

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

২০
X