কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৪, ০৮:২৫ পিএম
অনলাইন সংস্করণ

বায়ুদূষণ রোধে বিয়ের অনুষ্ঠান বন্ধের প্রস্তাব

বিয়ের আয়োজনে বর-কনের ফটোসেশন। প্রতীকী ছবি
বিয়ের আয়োজনে বর-কনের ফটোসেশন। প্রতীকী ছবি

বায়ুদূষণে নাকাল পাকিস্তান। দেশটির অন্যতম শহর লাহোর বায়ুদূষণে শীর্ষ অবস্থানে রয়েছে। দূষণ কমাতে বিভিন্ন পদক্ষেপ নিয়েও পরিস্থিতি সামাল দিতে পারছে না দেশটি। এবার বায়ুদূষণ রোধে বিয়ের অনুষ্ঠান বন্ধের প্রস্তাব দিয়েছে তারা।

পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বায়ুদূষণ রোধে সরকারি অফিসগুলোকে অর্ধেক অনলাইনে পরিচালনাসহ ভারি যানবাহন নিষিদ্ধ করেছে পাকিস্তান। এরপর এবার পাঞ্জাবের অ্যাডভোকেট জেনারেল (এজিপি) নতুন প্রস্তাব এনেছেন। তিনি বায়ুদূষণ রোধে বিয়ের অনুষ্ঠান বন্ধের প্রস্তাব করেছেন।

বায়ুদূষণ কমাতে নতুন রূপরেখা দিয়ে লাহোর হাইকোর্টকে তিনি বলেন, সরকার বায়ুদূষণরোধে সম্পর্কিত একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা তৈরি করেছে। আগামী বছর লোকেদের অক্টোবরে বিয়ে করতে বলা হবে। তাদের নভেম্বর, ডিসেম্বর এবং জানুয়ারিতে বিয়ে এড়িয়ে চলতে বলা হবে। বিয়ের অনুষ্ঠানের আতশবাজির ফলে বায়ুদূষণ হয় বলেও দাবি করেন তিনি।

এর আগে বায়ুদূষণ রোধে কয়েকটি নির্দেশনা জারি করে ভারতের কমিশন ফর এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট (সিএকিউএম)। এগুলো হলো অপ্রয়োজনীয় নির্মাণ ও ভাঙার কার্যক্রম বন্ধ ঘোষণা। এ ছাড়া দিল্লি, গুরুগ্রাম, ফরিদাবাদ, গাজিয়াবাদ এবং নয়ডাসহ কিছু এলাকায় বিএস-থ্রি পেট্রোল ও বিএস ফোর ডিজেলচালিত চার চাকার গাড়ি বন্ধ ঘোষণা করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, কেবল জরুরি প্রয়োজনে ডিজেলচালিত জেনারেটরের ব্যবহার করা। এ ছাড়া নির্দেশিত মাত্রার নিচে থাকা জ্বালানিচালিত শিল্পকারখানাও বন্ধ ঘোষণা করা হয়েছে।

এ ছাড়া ধুলাবালির উড়াউড়ি রোধে সড়ক পরিষ্কার ও পানি ছিটানো এবং গণপরিবহন পরিষেবা বৃদ্ধি করা এবং অফ-পিক ভ্রমণে উদ্বুদ্ধ করার কথা বলা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ ১০ মিনিটে যা হলো, বিশ্বাস করাই কঠিন!

বিশ্ব বাবা দিবস আজ

২১ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

তীব্র তাপে ফ্রান্সে বছরে সাড়ে ৫ হাজার মানুষের মৃত্যু

কুরাসাও গোলরক্ষকের সামনে নিরুপায় ইকুয়েডর

হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ তেল পরিবহন হচ্ছে : সেন্টকম

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান যাচ্ছেন সুইজারল্যান্ডে

বিশ্বকাপের ম্যাচসহ টিভিতে আজ যত খেলা

মালদ্বীপে বাংলাদেশি শিক্ষাবিদ আহমেদ মুত্তাকী পেলেন বিশেষ সম্মাননা

১০

বিকেলে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

১১

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই, দুশ্চিন্তায় কৃষক

১২

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৩

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

১৪

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

১৫

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

১৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

১৭

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

১৮

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

১৯

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

২০
X