কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৩, ০২:৫৭ এএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানে চীনা ইঞ্জিনিয়ারদের কনভয়ে ভয়াবহ হামলা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

পাকিস্তানের বালুচিস্তানের গদর এলাকায় চীনা ইঞ্জিনিয়ারদের একটি কনভয়ে হামলার ঘটনা ঘটেছে। ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠেছে বালুচিস্তান। কনভয়ে আইইডি বিস্ফোরণ ঘটানো হয়েছে। বালুচিস্তানের গদর পুলিশ স্টেশনের কিছু দূরে এই হামলার ঘটনা ঘটে। খবর সিএনএন।

জানা যায়, কনভয়টি একটি পুলিশ স্টেশন পেরোনোর পরই এই আইইডি বিস্ফোরণ ঘটে। এই ঘটনায় দুজন নিরাপত্তারক্ষী আহত হয়েছে।

পাকিস্তানের সশস্ত্র বাহিনী জানিয়েছে, নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলি বিনিময়ে অন্তত দুইজন নিহত এবং তিনজন আহত হয়েছে।

সেনাবাহিনী জানিয়েছে, নিরাপত্তা বাহিনী পুরো এলাকাটি ঘিরে রেখেছে এবং অনুসন্ধান অভিযান শুরু করেছে।

পাকিস্তানে চীনা দূতাবাস এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে। একই সঙ্গে পাকিস্তানি কর্তৃপক্ষকে দোষীদের শাস্তি দিতে আহ্বান জানিয়েছে।

পাঞ্জাব প্রভিন্সে বেসরকারি সংস্থাগুলোতে কর্মরত রয়েছেন বহু চীনা নাগরিক। তাদের নিরাপত্তার জন্য আলাদা করে নিরাপত্তা এজেন্সির সহযোগিতা নিচ্ছে পাকিস্তানের পাঞ্জাব প্রভিন্সের প্রশাসন।

পাঞ্জাব প্রভিন্সে ৪টি সিপিইসি ও ২৭টি নন সিপিইসি প্রজেক্টে কর্মরত রয়েছেন ৭ হাজার ৫৬৭ চীনা নাগরিক। তাদের নিরাপত্তায় প্রায় ৩ হাজারের বেশি নিরাপত্তা কর্মী সেখানে মোতায়েন রয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X