কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৩, ০২:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

পরিবারের সঙ্গে দেখা করতে পারবেন ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। ছবি : সংগৃহীত
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। ছবি : সংগৃহীত

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে তোশাখানা মামলায় তিন বছরের কারাদণ্ড দিয়েছে ইসলামাবাদের একটি আদালত। এরপর থেকে পাঞ্জাবের অ্যাটক কারাগারে রয়েছেন তিনি। তবে আইনজীবীদের অভিযোগ, কারাগারে তাকে পর্যাপ্ত সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে না। এরই ভিত্তিতে নতুন নির্দেশনা দিয়েছে ইসলামাবাদ হাইকোর্ট।

গতকাল সোমবার (১৪ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আইনজীবীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে ইসলামাবাদ হাইকোর্ট কারাগারে ইমরান খানের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করতে নির্দেশনা দিয়েছে। এ ছাড়া তার সঙ্গে পরিবারের সদস্য ও বন্ধুদের দেখা সাক্ষাতের সুযোগ দিতে নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, ১৯৭৮ সালের পকিস্তান জেল আইনের ৯২ ধারা অনুযায়ী, যে কোনো বন্দি আইনজীবী ও পরিবারের সদস্যদের সঙ্গে আইনি পরামর্শ নিতে দেখা করতে পারবেন।

এদিকে গত ৫ আগস্ট ইসলামাবাদের একটি আদালত তোশাখানা মামলায় ইমরান খানকে দোষী সাব্যস্ত করে তিন বছরের কারদণ্ড দেয়। এরপর তাকে লাহোরের জামান পার্কের বাসভবন থেকে গ্রেপ্তার করে পাঞ্জাব পুলিশ।

রায় ঘোষণার পর তার দলের ভাইস চেয়ারম্যান শাহ মাহমুদ কোরেইশি বলেন, সরকার ‘প্রচণ্ড ভীত’ হয়ে আদালতের মাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিত ও পূর্বপরিকল্পিত রায় দিয়েছে। এ রায় রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং পূর্ব পরিকল্পিত। এটি আগে থেকেই অনুমেয় ছিল।

এদিকে ইমরান খানকে কারাগারে নেওয়ার পর তার আইনবিষয়ক মুখপাত্র নাঈম হায়দার পাঞ্জোথা অভিযোগ করেন, অ্যাটক কারাগারে তার আইনজীবীদের পাশাপাশি আশপাশের স্থানীয়দেরও যাওয়ার অনুমতি নেই। ফলে তারা ইমরান খানকে খাবার দিতে বা আইনি নথিতে স্বাক্ষর করতে পারছেন না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসের ধাক্কায় ইউপি সচিব নিহত

পর্তুগালে অনিশ্চয়তায় অভিবাসী শ্রমিকরা, চলছে চিরুনি অভিযান

সবার পায়ে গোলাপি জুতা, মেসির পায়ে কেন সাদা?  

‘সিলেটবাসীর দরকার, ডিসি সারওয়ার’

ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

নাটকের পর এবার ওটিটিতে কাজ করার ইঙ্গিত দিলেন জিম

আইসিএপিপির স্থায়ী কমিটির সদস্য হলেন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ

যুবদল নেতা সজিবের বহিষ্কারাদেশ প্রত্যাহার দাবি

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

প্রায় ৫০ বছর পর ভিসা ফি পাঁচ গুণ বাড়াল জাপান

১০

বাংলাদেশ-মালয়েশিয়া বৈঠকে তিন সমঝোতা চুক্তি স্বাক্ষর

১১

ড্রেসিংরুমে চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান

১২

মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ, পাশে মিলল লাল শাড়ি

১৩

‘ব্রেকিং ব্যাড’ খ্যাত হলিউড তারকার ইসলাম গ্রহণ

১৪

হারপিক ঢেলে ‘আর্জেন্টিনার জার্সি’ বানাল ব্রাজিল সমর্থকরা

১৫

উচ্চশিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে শিক্ষক প্রশিক্ষণ সিরিজ শুরু করল ইউল্যাব

১৬

মাদক সেবনের অভিযোগে সিনিয়র-জুনিয়রের সংঘর্ষ, হাসপাতালে উভয় শিক্ষার্থী

১৭

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পর কত কমল তেলের দাম?

১৮

পাহাড়ি ঢলে ঘরের সঙ্গে ভেসে গেলেন যুবক

১৯

যুক্তরাষ্ট্রের কয়েক ডজন প্রতিষ্ঠানের ওপর বাণিজ্যিক বিধিনিষেধ চীনের

২০
X