কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৩, ০৮:৩১ এএম
আপডেট : ১৯ আগস্ট ২০২৩, ০৮:৩৭ এএম
অনলাইন সংস্করণ

কারাগারে ইমরানকে বিষ প্রয়োগ করা হতে পারে : বুশরা বিবি

ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবি। ছবি : সংগৃহীত
ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবি। ছবি : সংগৃহীত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআইপ্রধান কারাবন্দি ইমরান খানের সুরক্ষা ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তার স্ত্রী বুশরা বিবি। এমনকি কারাগারে ইমরানকে ‘বিষ প্রয়োগ করা হতে পারে’ বলেও আশঙ্কার কথা জানিয়েছেন তিনি।

গতকাল শুক্রবার (১৮ আগস্ট) পাঞ্জাবের স্বরাষ্ট্র সচিবকে লেখা এক চিঠিতে বুশরা বিবি এমন উদ্বেগ প্রকাশ করেছেন বলে জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ।

চিঠিতে বুশরা বলেন, ‘আমার স্বামীকে কোনো যৌক্তিক কারণ ছাড়া অ্যাটক কারাগারে বন্দি করে রাখা হয়েছে। আইন অনুযায়ী, তাকে আদিয়ালা জেলে স্থানান্তর করার কথা।’

গত বছর পার্লামেন্টে অনাস্থা ভোটে হেরে সরকার থেকে বিদায় নিয়েছেন ইমরান খান। এরপর থেকে একের পর এক আইনি জটিলতায় পড়ছেন তিনি। বর্তমানে তোশাখানা দুর্নীতি মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত হয়ে পাঞ্জাবের অ্যাটক কারাগারে বন্দি আছেন তিনি। সাজাপ্রাপ্ত হওয়ার পর ইমরান খানকে আগামী পাঁচ বছরের জন্য নির্বাচনে অযোগ্য ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন। ফলে এবারের আসন্ন সাধারণ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না ইমরান।

গতকালের চিঠিতে ইমরানের স্ত্রীর দাবি, পিটিআইপ্রধানের সামাজিক ও রাজনৈতিক মর্যাদা বিবেচনা করে কারাগারে তাকে ‘বি’ শ্রেণির সুযোগ-সুবিধা প্রদান করতে হবে। তিনি একজন অক্সফোর্ড স্নাতক ও দেশের জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক। তবে এ ধরনের সুযোগ-সুবিধা অ্যাটক কারাগারে নেই।

বুশরা বলেন, ‘কয়েক মাস আগে ইমরানকে দুবার হত্যাচেষ্টা করা হয়েছে। এসব ঘটনায় এখনো জড়িতদের গ্রেপ্তার করা হয়নি। তার জীবন এখনো ঝুঁকির মধ্যে রয়েছে। এমনও আশঙ্কা রয়েছে আমার স্বামীকে অ্যাটক কারাগারে বিষ প্রয়োগ করা হতে পারে।’

এমন আশঙ্কার কথা জানিয়ে কারাবন্দি ইমরানকে বাড়ির তৈরি খাবার খাওয়ার অনুমতি চেয়েছেন বুশরা। এর আগে গত সপ্তাহে পিটিআিইয়ের কোর কমিটিও ইমরানকে বিষ প্রয়োগ করা হতে পারে বলে আশঙ্কার কথা প্রকাশ করে। তারাও তাকে বাড়ির তৈরি খাবার খাওয়ার অনুমতি দেওয়ার দাবি করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১০

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১১

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১২

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১৩

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১৪

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৫

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

১৬

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

১৭

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

১৮

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

১৯

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

২০
X