বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানে গাড়িতে বোমা হামলা, নিহত ১০

পাকিস্তানের একটি এলাকায় বোমা হামলা। পুরোনো ছবি
পাকিস্তানের একটি এলাকায় বোমা হামলা। পুরোনো ছবি

পাকিস্তানে শ্রমিক বহনকারী একটি গাড়িতে বোমা হামলা হয়েছে। এতে অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অনেকে।

শুক্রবার ( ১৪ ফেব্রুয়ারি) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, শুক্রবার বেলুচিস্তান প্রদেশের হারনাই এলাকায় ট্রাকটি যাওয়ার সময় একটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) দিয়ে ট্রাকে হামলা চালানো হয়। এতে এ হতাহতের ঘটনা ঘটে। এলাকাটিতে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর দশকব্যাপী বিদ্রোহের বিরুদ্ধে লড়াই করছে নিরাপত্তা বাহিনী। গত তিন বছর ধরে সীমান্তবর্তী অঞ্চলে সহিংসতা বৃদ্ধি পাচ্ছে।

শাহজাদ জহরি নামের এক ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা বলেন, হারনাই জেলায় এক হামলায় দশ খনি শ্রমিক নিহত হয়েছেন। কর্মকর্তারা জানিয়েছেন, গাড়িটি কয়লাখনিতে নিয়োজিত ছিল এবং নিহতদের বেশিরভাগই দেশের উত্তর-পশ্চিম সোয়াত উপত্যকা ও অন্যান্য অঞ্চলের।

দেশটির এক আধা সামরিক কর্মকর্তা রয়টার্সকে বলেন, রাস্তার ধারে একটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস স্থাপন করা হয়েছিল। কয়লাখনিতে কর্মরত ট্রাকটি ঘটনাস্থলে পৌঁছানোর সময় এটি বিস্ফোরিত হয়েছিল। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, এটি রিমোটচালিত ডিভাইস হতে পারে।

সেলিম তারিন নামে স্থানীয় সরকারি কর্মকর্তা সেলিম তারিন এএফপিকে বলেন, বিস্ফোরণটি একটি আইইডির মাধ্যমে ঘটে। বোমা বিস্ফোরণের সময় হতাহতরা একটি বাজারে যাচ্ছিলেন।

অঞ্চলের ডেপুটি কমিশনার হযরত ওয়ালি আগা রয়টার্সকে বলেন, বোমা বিস্ফোরণের সময় ট্রাকে ১৭ খনি শ্রমিক ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইংল্যান্ডের দারুণ শুরু

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

১০

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

১১

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

১২

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

১৩

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

১৪

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১৫

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১৬

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১৭

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১৮

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১৯

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

২০
X