কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৫, ০৮:১২ এএম
অনলাইন সংস্করণ

সামরিক শক্তি দেখাতে নেমেছে ভারত-পাকিস্তান

ভারতীয় নৌবাহিনী আরব সাগরে ক্ষেপণাস্ত্রের (এমআর-স্যাম) সফল পরীক্ষা চালিয়েছে। ছবি : সংগৃহীত
ভারতীয় নৌবাহিনী আরব সাগরে ক্ষেপণাস্ত্রের (এমআর-স্যাম) সফল পরীক্ষা চালিয়েছে। ছবি : সংগৃহীত

ভারতের পহেলগামে হামলার ঘটনার পর পাকিস্তান ঘোষণা দিয়েছে, তারা ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাবে। এ নিয়ে করাচি উপকূলের কাছে নিজেদের ‘এক্সক্লুসিভ ইকোনমিক জোনে’ পরীক্ষার বিজ্ঞপ্তিও জারি করেছে ইসলামাবাদ। পাকিস্তানি নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ২৪ -২৬ এপ্রিলের মধ্যে এই মিসাইল পরীক্ষা সম্পন্ন হবে।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, পাকিস্তানের এই পদক্ষেপ ঘিরে ভারতের সংশ্লিষ্ট সংস্থাগুলো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

এদিকে পাল্টা প্রস্তুতির অংশ হিসেবে ভারতও সামরিক তৎপরতা জোরদার করেছে। গতকাল মিসাইল ধ্বংসের সফল পরীক্ষা চালিয়েছে ভারতীয় নৌবাহিনী। নিজেদের প্রযুক্তিতে তৈরি আইএনএস সুরাত থেকে এক নিম্ন-উড্ডয়ন মিসাইল সফলভাবে ধ্বংস করা হয়। এক্সে দেওয়া এক পোস্টে ভারতীয় নৌবাহিনী বলেছে, এতে তাদের প্রতিরক্ষা সক্ষমতায় নতুন মাত্রা যোগ হয়েছে।

এই সামরিক পাল্টাপাল্টির মধ্যে ভাষার লড়াইও থেমে নেই। ভারতের সিদ্ধান্তকে ‘শিশুসুলভ’ আখ্যা দিয়ে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছেন, ‘আমরা ভারতকে যোগ্য জবাব দেব। এই জবাব কম হবে না।’

সাম্প্রতিক উত্তেজনায় দু’দেশের কূটনৈতিক সম্পর্ক ইতোমধ্যে হিমশীতল হয়ে পড়েছে। একে অপরের কূটনীতিক বহিষ্কার করেছে দুই দেশ। বন্ধ হয়েছে আকাশসীমাও। এখন সামরিক শক্তি প্রদর্শনের পালা শুরু হয়েছে সমুদ্র ও আকাশপথে।

চলমান পরিস্থিতিতে দুই দেশের মধ্যে পূর্ণাঙ্গ সংঘাতের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না বলে মত বিশেষজ্ঞদের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: কাশ্মীর হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী

বরিশালের সাবেক প্যানেল মেয়র খোকন গ্রেপ্তার

গোনা হচ্ছে সিলেট শাহজালাল মাজারের ডেগ ও দানবাক্সের টাকা

দুদকের সার্চ কমিটি গঠন

ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিলেন আইআরজিসির ফোর্স প্রধান 

টিএন্ডটির টাকা আত্মসাতের দায়ে তিন কর্মকর্তার ১০ বছরের কারাদণ্ড

বাউফল উপজেলা ছাত্রদল সভাপতি কারাগারে

বারবার পিছিয়ে যাওয়া সেই সিনেমার মুক্তির তারিখ ঘোষণা

অভিযোগ চিফ প্রসিকিউটরের / নানা উপায়ে কালক্ষেপণ করছেন জিয়াউল আহসানের আইনজীবী 

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

১০

‘ঝরা বকুল’-এ মনিরা হয়ে হৃদয় ছুঁয়েছেন সুনেরাহ

১১

স্কুলশিক্ষার্থী হত্যা মামলায় শিক্ষক-ছাত্র গ্রেপ্তার, আদালতে সোপর্দ

১২

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ 

১৩

এনসিপির নতুন কর্মসূচি, নেতাকর্মীদের জরুরি নির্দেশনা

১৪

ডিসি সারওয়ারকে পুনর্বহালের দাবি গণঅধিকার পরিষদের নেতার

১৫

মেসিকে নিয়ে লিখতে গেলে একটি বইও যথেষ্ট নয়

১৬

চাঞ্চল্যকর শিশু তাবাসসুম ধর্ষণ মামলায় আসামির মৃত্যুদণ্ড

১৭

মায়ের জন্য অ্যাম্বুলেন্স পাইনি, তবু প্রতিশোধ চাই না: প্রধানমন্ত্রী

১৮

বাসের ধাক্কায় ইউপি সচিব নিহত

১৯

পর্তুগালে অনিশ্চয়তায় অভিবাসী শ্রমিকরা, চলছে চিরুনি অভিযান

২০
X