মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৫, ০৮:০৪ এএম
আপডেট : ২৬ এপ্রিল ২০২৫, ০৮:১৬ এএম
অনলাইন সংস্করণ

যুদ্ধের শঙ্কায় ‘অপারেশন রুমে’ ব্যস্ত পাকিস্তান

ইসলামাবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে গঠিত ‘অপারেশন রুম’ পরিদর্শন করেছেন উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। ছবি: এপিপি
ইসলামাবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে গঠিত ‘অপারেশন রুম’ পরিদর্শন করেছেন উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। ছবি: এপিপি

পাকিস্তান-ভারত উত্তেজনা আরও বাড়তে পারে এমন শঙ্কায় ইসলামাবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে গঠিত ‘অপারেশন রুম’ পরিদর্শন করেছেন উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।

এই অপারেশন রুমে পাকিস্তান-ভারত সম্পর্ক, সীমান্ত পরিস্থিতি, কূটনৈতিক ও নিরাপত্তা অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

ইসহাক দার দায়িত্বে থাকা কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং তাদের সতর্কতা ও প্রস্তুতির জন্য ধন্যবাদ জানান।

বিশ্লেষকদের মতে, এই ধরনের অপারেশন রুমের কার্যক্রম কেবল অভ্যন্তরীণ প্রস্তুতি নয়, বরং আন্তর্জাতিক মহলে পাকিস্তানের 'সতর্ক ও দায়িত্বশীল অবস্থান' তুলে ধরার একটি কৌশল।

গত মঙ্গলবার কাশ্মীরের পহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার পর শুরু হয় উত্তেজনা। ভারত পাকিস্তানকে দায়ী করে নাগরিকদের ভিসা বাতিল, সিন্ধু পানি চুক্তি স্থগিতসহ একাধিক কড়া পদক্ষেপ নেয়। জবাবে পাকিস্তানও ভারতের নাগরিকদের ভিসা বাতিল, বাণিজ্য স্থগিত এবং আকাশসীমা বন্ধের ঘোষণা দেয়।

এদিকে উত্তেজনা ও পাল্টাপাল্টি পদক্ষেপের মধ্যে পাকিস্তান ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে এবং ভারতও তার প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: কাশ্মীর হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসির জোড়া গোলে আর্জেন্টিনার জয়

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে পেনাল্টি নষ্ট করে রেকর্ড গড়ার সুযোগ মিস মেসির!

দক্ষ তরুণরাই ডিজিটাল অর্থনীতির পাওয়ার হাউজ : রাহিতুল

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

১০

প্যারোলে মুক্তি পেলেন সাবেক মেয়র

১১

আজকের দিনেই ‘হাত দিয়ে গোল’ করে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা

১২

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৩

৭ কলেজের সব নথিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম ব্যবহারের নির্দেশনা

১৪

ইসরায়েলি সীমান্তের কাছে হিজবুল্লাহর গোপন ড্রোন কারখানার সন্ধান

১৫

বিএটি বাংলাদেশের নতুন হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লুশন রাইয়ান আহমেদ

১৬

গৃহবধূর আপত্তিকর ভিডিও ফাঁস, যুবকের বিরুদ্ধে মামলা

১৭

অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে আছেন যারা

১৮

কালবেলার সাংবাদিককে কুপিয়ে জখম

১৯

ট্রাম্পের কথায় চলবে না ইসরায়েল: নেতানিয়াহু

২০
X