কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৫, ০৩:০৬ পিএম
অনলাইন সংস্করণ

ভারত-পাকিস্তান উত্তেজনায় মধ্যস্থতার প্রস্তাব মুসলিম দেশের

দুই দেশের পতাকার গ্রাফিক্স। ছবি : সংগৃহীত
দুই দেশের পতাকার গ্রাফিক্স। ছবি : সংগৃহীত

জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলা নিয়ে উত্তাল ভারত-পাকিস্তান সম্পর্ক। এ হামলার জেরে দেশ দুটিতে কূটনৈতিক ও সামরিক উত্তেজনা বেড়ে চলেছে। এরই মধ্যে ইরান দ্বিপক্ষীয় উত্তেজনা প্রশমনে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে।

শনিবার (২৬ এপ্রিল) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

শুক্রবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাগচি ভারত ও পাকিস্তানকে ‘ভ্রাতৃপ্রতিম প্রতিবেশী’ হিসেবে আখ্যায়িত করে বলেন, ভারত ও পাকিস্তান আমাদের সংস্কৃতি ও সভ্যতার ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ। এই সংকটময় সময়ে তেহরান ইসলামাবাদ ও নয়াদিল্লির মধ্যে পারস্পরিক বোঝাপড়া গড়ে তুলতে প্রস্তুত।

এই বিবৃতির সঙ্গে আরাগচি ১৩শ শতাব্দীর বিখ্যাত পারস্য কবি সাদী শিরাজীর কবিতা বনি আদম থেকে একটি চরণ তুলে ধরেন। তার এ চরণের অনুবাদ হলো, মানবজাতি এক দেহের অঙ্গ, এক আত্মা ও মূলের সৃষ্টি। যদি একটি অঙ্গ ব্যথিত হয়, অন্য অঙ্গও ব্যথিত থাকে। এই কবিতাটি ২০০৯ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাও ইরানিদের উদ্দেশ্যে দেওয়া এক নববর্ষের বার্তায় উদ্ধৃত করেছিলেন।

ইরানের পাশাপাশি সৌদি আরবও দ্বন্দ্ব প্রশমনে উদ্যোগ নিয়েছে। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর এবং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে আলাদাভাবে ফোনে কথা বলেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: কাশ্মীর হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X