কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ মে ২০২৫, ১০:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানের এফ-১৬ ভূপাতিত করার দাবি ভারতের

এফ-১৬ যুদ্ধবিমান। ছবি : সংগৃহীত
এফ-১৬ যুদ্ধবিমান। ছবি : সংগৃহীত

পাল্টা হামলা শুরু পাকিস্তানের। কিন্তু ভারত বলছে, হামলা করতে গিয়ে উল্টো বিপাকে পড়েছে ইসলামাবাদ। দেশটির একের পর এক মিসাইল আর ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ভারত। তবে সবচেয়ে বড় দাবি বোধহয়, এফ-১৬ যুদ্ধবিমান নিয়েই করেছে নয়াদিল্লি। তাদের দাবি, যুক্তরাষ্ট্রের তৈরি সুপারসনিক এই ফাইটার জেট ভূপাতিত করেছে ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।

বৃহস্পতিবার (০৮ মে) ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সূত্রের বরাতে এনডিটিভি জানিয়েছে, স্থল থেকে আকাশে নিক্ষেপযোগ্য মিসাইল ডিফেন্স সিস্টেম দিয়ে ভূপাতিত করা হয়েছে সুপারসনিক জেটটি। ওই এফ-১৬টি পাকিস্তানের সারগোদা বিমানঘাঁটি উড্ডয়ন করে। এটি পাকিস্তানি বিমানবাহিনীর গুরুত্বপূর্ণ একটি বিমানঘাঁটি। তবে উড্ডয়নের পর পরেই সারগোদা বিমানঘাঁটির কাছে ওই জেটকে ভূপাতিত করার দাবি করেছে ভারত।

এর আগে ভারতের জম্মু, পাঞ্জাব ও রাজস্থানে একযোগে হামলা শুরু করেছে পাকিস্তান। এর পর পরই এই অঞ্চলগুলো সাইরেন বেজে ওঠে। আর পুরো এলাকা ব্ল্যাকআউট করে দেওয়া হয়। জম্মুর আখনুর, সাম্বার মতো জায়গায় সাইরেন বেজে ওঠার খবর জানায় ভারতীয় গণমাধ্যম। তারা জানায়, পাকিস্তানের দিক আন্তর্জাতিক সীমান্তের ওপার থেকে একাধিক রকেট উড়ে আসতে দেখা গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: কাশ্মীর হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবম পে-স্কেল / শুরুতেই ১০০% বেসিক দাবি, আংশিক বাস্তবায়ন শুভঙ্করের ফাঁকি?

সরকারি কর্মসূচিতে বিতর্কিত নেতার উপস্থিতি, তদন্তে সিলেট জেলা প্রশাসন

সুইজারল্যান্ডে পৌঁছেছে ইরানের প্রতিনিধি দল 

ফের বাড়ছে তিস্তার পানি, আতঙ্কে চরাঞ্চলের মানুষ

অনিশ্চয়তার মধ্যেও সুইজারল্যান্ডে ভ্যান্স, নজর ইরানের ইউরেনিয়ামে

২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার

বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে চালক-সহকারী নিহত

ব্রাজিল-হাইতি ম্যাচে স্টেডিয়ামে বাংলাদেশের পতাকা

বড় ধরনের রুশ হামলার আশঙ্কা, সতর্ক থাকার আহ্বান জেলেনস্কির

১০

১৪৮৫ জনকে নিয়োগ দেবে সমাজসেবা অধিদপ্তর, আবেদন করুন এখনই

১১

স্টেশন মাস্টারের ওপর হামলা, ব্রাজিল সমর্থক আটক

১২

নিজের মতো চলছে ইসরায়েল, ট্রাম্প কি নেতানিয়াহুকে সামলাতে পারবেন

১৩

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১৪

৫০০ শয্যায় উন্নীত হচ্ছে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল

১৫

ডিগ্রি নয়, মানুষ হওয়াই বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্য: সাঈদ আল নোমান

১৬

জাপানের গোল উৎসবে বিশ্বকাপ থেকে বিদায় নিল তিউনিসিয়া

১৭

মাঠে নামছে ৩২ বিশ্ববিদ্যালয় / ২৮ জুন শুরু হচ্ছে ‘আমা কফি ক্যাম্পাস ফুটসাল’

১৮

এইচএসসি পরীক্ষা ইস্যুতে কেন্দ্রসচিবদের নিয়ে বসছেন শিক্ষামন্ত্রী

১৯

সৌদিতে এক সপ্তাহে গ্রেপ্তার ১৫ হাজার

২০
X