কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ মে ২০২৫, ০৯:২৩ এএম
আপডেট : ১৫ মে ২০২৫, ১১:২০ এএম
অনলাইন সংস্করণ

এখন সবাই পাকিস্তানকে সম্মানের চোখে দেখছে : খাজা আসিফ

ভারত পাকিস্তান উত্তেজনা
খাজা আসিফ। ছবি : সংগৃহীত

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, ভারতের সঙ্গে সাম্প্রতিক সংঘাতে পাকিস্তানের সাফল্যের কারণে এখন আন্তর্জাতিক অঙ্গনে সবাই পাকিস্তানকে সম্মানের চোখে দেখছে।

বুধবার জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘যারা আগে আমাদের গুরুত্ব দিত না, এখন তারা সম্মানের চোখে দেখছে। কারণ আমরা শুধু সামরিকভাবেই নয়, কূটনৈতিক ও প্রযুক্তিগতভাবেও সফল হয়েছি।’

খাজা আসিফ জানান, চলমান ভারত-পাকিস্তান সংঘাতে পাকিস্তান পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ও একটি ড্রোন ভূপাতিত করেছে। এছাড়া ৭৭টি ইসরায়েলি হারপ ড্রোনও প্রতিহত করা হয়েছে।

তিনি আরও বলেন, ‘এই প্রথমবারের মতো সাইবার যুদ্ধে ভারতীয় ডিজিটাল কাঠামো অচল করে দেওয়া সম্ভব হয়েছে, যা আমাদের জন্য বড় অর্জন।’

প্রতিরক্ষামন্ত্রী বলেন, পাকিস্তান শান্তি চায় বলেই চার দিন সংযম দেখিয়েছে। কিন্তু ভারত উত্তেজনা বাড়ালে পাকিস্তান জবাব দিতে প্রস্তুত।

তিনি বলেন, ‘মোদি এখন রাজনৈতিকভাবে চাপে আছেন। হতাশা থেকে তিনি বেপরোয়া সিদ্ধান্ত নিতে পারেন। কিন্তু আমরা যদি আবারও উসকানি পাই, পাকিস্তান কঠোর জবাব দেবে।’

প্রসঙ্গত, ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে হামলার পর দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে ওঠে। ভারত এর দায় পাকিস্তানের ওপর চাপালেও কোনো প্রমাণ দেখাতে পারেনি। পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তানও জবাব দেয়। এরপর ১০ মে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দুই দেশ সামরিক কার্যক্রম বন্ধে সম্মত হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১০

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১১

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১২

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৩

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৪

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৫

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৬

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১৭

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১৮

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১৯

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

২০
X