কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৭ পিএম
আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

সৌদির কাছে পরমাণু অস্ত্র বিক্রি করছে পাকিস্তান?

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। ছবি : সংগৃহীত
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। ছবি : সংগৃহীত

পাকিস্তানের হাতে থাকা পরমাণু অস্ত্র সৌদিতে যাচ্ছে কি না তা নিয়ে এবার স্পষ্ট মন্তব্য করলেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। সৌদি আরবের সঙ্গে সদ্য স্বাক্ষরিত প্রতিরক্ষা চুক্তি নিয়ে তিনি বলেন, চুক্তির আওতায় পাকিস্তান কোনোভাবেই পারমাণবিক অস্ত্র বিক্রি করছে না। তার ভাষায়, ‘আমরা দায়িত্বশীল জাতি।’

গত ১৭ সেপ্টেম্বর রিয়াদে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ঐতিহাসিক ‘কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি’-তে স্বাক্ষর করেন। দীর্ঘদিনের নিরাপত্তা অংশীদারত্বকে আরও জোরদার করার লক্ষ্যে এই চুক্তিতে উল্লেখ করা হয়েছে, যে কোনো এক দেশের ওপর হামলা হলে সেটিকে উভয় দেশের বিরুদ্ধে আক্রমণ হিসেবে বিবেচনা করা হবে।

ইসরায়েলের কাতার হামলার এক সপ্তাহ পর চুক্তি স্বাক্ষরিত হওয়ায় আন্তর্জাতিক গণমাধ্যমে নানা জল্পনা ছড়িয়ে পড়ে। অনেকে দাবি করেন, পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি নাকি এই চুক্তির অংশ। বিষয়টি দ্রুত আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে।

এ প্রসঙ্গে ব্রিটিশ সাংবাদিক মেহেদী হাসানের সঙ্গে এক সাক্ষাৎকারে মুখ খোলেন খাজা আসিফ। সাংবাদিকের প্রশ্ন ছিল, ‘এই চুক্তি কতটা ইসরায়েলের কাতার হামলার প্রতিক্রিয়া হিসেবে স্বাক্ষরিত?’

জবাবে আসিফ জানান, এটি কোনো প্রতিক্রিয়ামূলক পদক্ষেপ নয়। বরং দীর্ঘদিন ধরে আলোচনার পর চুক্তিটি আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হয়েছে। তার ভাষায়, ‘এটি দুই দেশের দীর্ঘ সম্পর্ককে আরও প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে। আগে সম্পর্ক কিছুটা লেনদেননির্ভর ছিল, এখন তা আনুষ্ঠানিকভাবে দৃঢ় হলো।’

এরপর তাকে সরাসরি প্রশ্ন করা হয়—‘এই চুক্তির অধীনে কি সৌদি আরব পাকিস্তানের পারমাণবিক ছাতার সুরক্ষায় রয়েছে?’

জবাবে আসিফ বলেন, ‘সৌদি আরবের সঙ্গে আমাদের পাঁচ-ছয় দশকের প্রতিরক্ষা সম্পর্ক রয়েছে। অতীতে চার-পাঁচ হাজার সেনা সেখানে মোতায়েন ছিল। এখনো আমাদের সামরিক উপস্থিতি বিদ্যমান।’

তবে তিনি পারমাণবিক অস্ত্রবিষয়ক বিস্তারিত আলোচনায় যেতে অস্বীকৃতি জানান। তার ভাষায়, ‘প্রতিরক্ষা চুক্তি সাধারণত প্রকাশ্যে বিশ্লেষণ করা হয় না।’

সূত্র : জিও নিউজ

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ থেকে রেকর্ড আয় ফিফার, অঙ্ক শুনলে চমকে যাবেন

ই-রিটার্ন জমা শুরু, আগে দিলেই মিলবে বড় কর প্রণোদনা

চুরির অভিযোগে নারীকে আনসারের লাঠিপেটা, ভিডিও ভাইরাল

জর্ডান ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

ইতিহাস গড়ে ডিগ্রি পরীক্ষার ফল প্রকাশ করল জাতীয় বিশ্ববিদ্যালয়

নেচার ইনডেক্স / দেশে গবেষণায় শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়

আটকের পর ৫ দফা দাবি জানালেন রাহুল গান্ধী

সাভার পৌরসভার জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে ড্রেনেজ সংস্কারে বিএনপি নেতা

স্ত্রী-সন্তানকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল যুবকের

স্পেনের ওপর বাজি ধরে বড় অঙ্কের অর্থ জিতলেন মিয়া খলিফা

১০

৩ জেলায় বন্যার ঝুঁকি, ২ বিভাগে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

১১

আঞ্চলিক নিরাপত্তা জোরদারে সহযোগিতা বাড়াতে সম্মত ইরান-পাকিস্তান

১২

স্বর্ণপদক পেলেন জাবির অধ্যাপক ড. শামীম কায়সার

১৩

ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন সহজ করল বাংলাদেশ ব্যাংক

১৪

নিজের অজান্তেই নামাজে যে ৫টি ভুল করেন অনেকেই

১৫

৪০০ বোতল ফেনসিডিল গায়েবের অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে

১৬

এবার জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি! ট্রাম্পের ‘আনুগত্যের পুরস্কার’ পাচ্ছেন ইনফান্তিনো?

১৭

জামায়াত এমপির সেই ভিডিও নিয়ে ঢাবি শিক্ষিকা মোনামীর পোস্ট

১৮

কঠিন বিপদের সময় দোয়া কবুল হয় যে আমলে

১৯

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

২০
X