কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ মে ২০২৫, ০৯:১৭ এএম
আপডেট : ১৫ মে ২০২৫, ০৯:১৯ এএম
অনলাইন সংস্করণ

শুয়ে মরার থেকে বীর হয়ে শহীদ হওয়া অনেক গর্বের : ইরানের প্রেসিডেন্ট

ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান। ছবি: রয়টার্স
ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান। ছবি: রয়টার্স

ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যতই হুমকি দিন না কেন, ইরান কোনোভাবেই মাথা নত করবে না।

বুধবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে পেজেশকিয়ান বলেন,

ট্রাম্প ভাবছেন, এখানে এসে স্লোগান দিলে আমরা ভয় পাবো? আমরা ভয় পাই না। শুয়ে মরে যাওয়ার থেকে বীর হয়ে শহীদ হওয়া আমাদের কাছে অনেক গর্বের।

তিনি স্পষ্ট করে বলেন,

আমরা কাউকে ভয় পাই না, কোনো হুমকি আমাদের দমন করতে পারবে না।

রিয়াদে এক সম্মেলনে ট্রাম্প বলেন, আমি ইরানের সঙ্গে একটি চুক্তি চাই। তবে ইরানকে সন্ত্রাসে সহায়তা বন্ধ করতে হবে, প্রক্সি যুদ্ধ থামাতে হবে, আর পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা চিরতরে ছেড়ে দিতে হবে।

ট্রাম্প আরও বলেন, আমরা শান্তিপূর্ণ সমাধান চাই। কিন্তু ইরান যদি আমাদের প্রস্তাব না মানে, তাহলে আমরা কঠোর ব্যবস্থা নেব।

জবাবে ইরান বলেছে, তারা আলোচনা করতে প্রস্তুত, কিন্তু কোনো ধরনের চাপ বা হুমকির সামনে নত হবে না।

পেজেশকিয়ান বলেন, শান্তিপূর্ণ আলোচনায় আমরা রাজি, তবে সম্মান রক্ষা করেই আলোচনা হবে। ভয় দেখিয়ে কিছু আদায় করা যাবে না।

যুক্তরাষ্ট্র বুধবার আবার নতুন নিষেধাজ্ঞা দিয়েছে। এবার ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির সঙ্গে জড়িত ছয় ব্যক্তি ও ১২টি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

২০১৫ সালে ইরান ও বিশ্ব শক্তিগুলোর মধ্যে পরমাণু চুক্তি হয়েছিল। কিন্তু ট্রাম্প ২০১৮ সালে প্রেসিডেন্ট থাকাকালীন একতরফাভাবে চুক্তি থেকে সরে যান। এরপর থেকেই দু’দেশের সম্পর্ক খারাপ হতে থাকে।

বর্তমানে ওমানের মাধ্যমে ইরান ও যুক্তরাষ্ট্র পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনায় বসেছে। তবে এখনো কোনো চূড়ান্ত সমাধান আসেনি। তথ্য : আলজাজিরা

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিংয়ে বৈশ্বিক অবস্থান ধরে রাখল ডিআইইউ

লড়াই করেও অভিষেকটা রাঙাতে পারল না উজবেকিস্তান

জি৭ সম্মেলনে ট্রাম্পের ‘আমি-ই বস’ মন্তব্যে হাসির রোল

প্রয়াত বাবার নামে এলো মন্ত্রণালয়ের আমন্ত্রণপত্র, সংসদে আবেগাপ্লুত ছেলে

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

একই পরিবারের ৩ মাদককারবারি আটক, বাড়ি জ্বালিয়ে দিল বিক্ষুব্ধ জনতা 

যুক্তরাষ্ট্রের হাসপাতালে বন্দুক হামলা, গুলিতে নিহত ১

মালদ্বীপের সামুদ্রিক পর্যটনে বাংলাদেশি মোশারফ হোসেনের সাফল্যের দীপ্ত পদচারণা

গুদামে আটকা ৩৪০ টন চাল / মেয়াদোত্তীর্ণ ডিওতে খাদ্য সহায়তা থেকে বঞ্চিত উপকারভোগীরা

‘লোকসানের আলু’ মহাসড়কে, হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে অবরোধ

১০

বিছানায় মুক্তিপণের চিঠি, ময়লার ভাগাড়ে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ

১১

ঢাকার ১২০ গুরুত্বপূর্ণ স্পটে বসছে এআই ক্যামেরা

১২

উজবেকিস্তানের বিপক্ষে বিরতির পরও এগিয়ে আছে কলম্বিয়া

১৩

পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান

১৪

ধর্ষণে শিশু অন্তঃসত্ত্বার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সেই নেতাকে অব্যাহতি

১৫

২০৩০ বিশ্বকাপ খেলবেন কি না, নিজেই জানালেন মেসি

১৬

তেলের দাম আবারও কমেছে, যুদ্ধবিরতি চুক্তির প্রভাবে বাজারে স্বস্তি

১৭

তিন দিন ধরে নিখোঁজ গৃহবধূ, থানায় জিডি

১৮

নতুন দায়িত্বে সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ

১৯

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল

২০
X