কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ মে ২০২৫, ০১:৪৭ পিএম
আপডেট : ১৫ মে ২০২৫, ০৩:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

ভারতকে প্রতিবাদপত্র পাঠাল পাকিস্তান

ভারতকে প্রতিবাদপত্র
ভারতের সিন্ধু পানি চুক্তি একতরফাভাবে স্থগিত করার সিদ্ধান্তকে ‘অবৈধ ও ভিত্তিহীন’ বলে নাকচ করে দিয়েছে পাকিস্তান। ছবি : পিটিআই

পাকিস্তান সরকার ভারতের সিন্ধু পানি চুক্তি একতরফাভাবে স্থগিত করার সিদ্ধান্তকে ‘অবৈধ ও ভিত্তিহীন’ বলে নাকচ করে দিয়েছে। মঙ্গলবার (১৪ মে) পাকিস্তানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ভারতকে একটি চিঠি পাঠানো হয়েছে বলে সরকারি সূত্র নিশ্চিত করেছে। খবর জিও নিউজের।

এই চিঠিটি পাকিস্তানের পানি সম্পদ মন্ত্রণালয়ের ফেডারেল সেক্রেটারি সৈয়দ আলি মুর্তজা তার ভারতীয় সমকক্ষকে পাঠিয়েছেন। চিঠিতে বলা হয়েছে, ১৯৬০ সালের সিন্ধু পানি চুক্তিতে এমন কোনো ধারা নেই যা একতরফাভাবে চুক্তি স্থগিত করার সুযোগ দেয়।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, ভারতের যে ভাষায় চুক্তি স্থগিতের নোটিশ দেওয়া হয়েছে, তা চুক্তির কোথাও উল্লেখ নেই। পাকিস্তান জানায়, তারা এখনো সিন্ধু চুক্তিকে তার মূল রূপেই সম্মান করে চলেছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বিশ্বব্যাংকও ভারতের এই আইনি যুক্তিকে প্রত্যাখ্যান করেছে।

পাকিস্তান জানিয়েছে, তারা আলোচনায় বসতে প্রস্তুত—তবে শুধু চুক্তির কাঠামোর মধ্যেই, যেমনটি ভারতের পক্ষ থেকেই প্রস্তাব দেওয়া হয়েছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমঝোতার প্রথম ধারা যুক্তরাষ্ট্র বাস্তবায়ন করতে পারেনি : ইরান

পাকিস্তানি মধ্যস্থতাকারীদের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের সাক্ষাৎ

যুবদল নেতা মাসুদ হত্যা মামলার আসামি পাহাড় থেকে গ্রেপ্তার

গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার করে যেখানে পদায়ন করল সরকার

জাতীয় কবির দর্শন ছড়িয়ে দিতে ‘নজরুল বর্ষ’ পালনের সিদ্ধান্ত

স্কুলশিক্ষার্থীকে হত্যার অভিযোগ, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ

অস্ট্রেলিয়ার কাছে ‘অসহায় আত্মসমর্পণ’ টাইগারদের

মীর শাহে আলম ও জনতুষ্টিবাদ

অস্ট্রিয়া ম্যাচের আগে পার্টিতে মজেছে আর্জেন্টিনা

১০

প্রিয় দলকে সমর্থন করলে কি মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটে?

১১

সাংহাইয়ে পুরস্কৃত হলো দেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’

১২

ইরানকে আত্মসমর্পণে বাধ্য করতে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র : মোহসেন রেজায়ি

১৩

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

১৪

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরে প্রবাসীদের পাহাড়সম প্রত্যাশা

১৫

রাশেদ খাঁনকে চিড়িয়াখানায় ‘ডোনাল্ড ট্রাম্পের’ সঙ্গে রাখবো: এমপি হানাজালা

১৬

হাম উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু

১৭

৯২ শতাংশ ইসরায়েলি বিশ্বাস করেন ‘যুদ্ধে ইরান জয়ী হয়েছে’   

১৮

কিশোরীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, প্রেমিকসহ গ্রেপ্তার ৩

১৯

গোল ব্যবধানের দিন শেষ, ভাগ্য নির্ধারণে এখন ‘হেড-টু-হেড’

২০
X