বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ মে ২০২৫, ০৩:৩৯ এএম
আপডেট : ২৬ মে ২০২৫, ০৩:৪৫ এএম
অনলাইন সংস্করণ

পরমাণু অস্ত্রভান্ডারকে আধুনিকীকরণ করছে পাকিস্তান, দাবি মার্কিন গোয়েন্দাদের

পাকিস্তানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। ছবি : সংগৃহীত
পাকিস্তানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। ছবি : সংগৃহীত

পাকিস্তান গোপনে তাদের পরমাণু অস্ত্রভান্ডারকে আধুনিকীকরণ করছে—এমনটাই দাবি করেছে মার্কিন সামরিক গোয়েন্দা সংস্থা ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি (ডিআইএ)। ভারতের জনপ্রিয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া তাদের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।

ডিআইএ জানিয়েছে, পাকিস্তান শুধু পরমাণু অস্ত্রকে উন্নত করছেই না, বরং পারমাণবিক কমান্ড ও কন্ট্রোল সিস্টেমের নিরাপত্তাও জোরদার করছে। ২০২৫ সালের মে মাস পর্যন্ত প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ প্রতিবেদন তৈরি করা হয়েছে, যেখানে দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক পরিস্থিতি, বিশেষ করে কাশ্মীর ইস্যুকে ঘিরে ভারত-পাকিস্তানের সাম্প্রতিক উত্তেজনা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের মতে, ভারত বর্তমানে পাকিস্তানের সর্বোচ্চ পর্যবেক্ষণে থাকা দেশ। ইসলামাবাদ আগামী এক বছরে সীমান্তবর্তী দেশগুলোর মধ্যে ভারতকেই প্রধান হুমকি হিসেবে বিবেচনা করে সামরিক প্রস্তুতি ও পারমাণবিক সক্ষমতা উভয় খাতেই অগ্রাধিকার দেবে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, পাকিস্তান তাদের সামরিক ও পারমাণবিক ক্ষমতাকে ভারতের তুলনায় উন্নত করতে আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। এদিকে সামরিক বিশ্লেষকদের মতে, এই প্রতিযোগিতার ফলে দক্ষিণ এশিয়ায় নতুন করে পরমাণু উত্তেজনা বৃদ্ধি পেতে পারে।

পারমাণবিক শক্তিতে কে এগিয়ে?

গ্লোবাল ফায়ার পাওয়ার নামক আন্তর্জাতিক পর্যবেক্ষণ সংস্থার ২০২৫ সালের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী: ভারতের হাতে রয়েছে ১৩০ থেকে ১৪০টি পরমাণু অস্ত্র। আর পাকিস্তানের হাতে রয়েছে ১৪০ থেকে ১৫০টি পরমাণু অস্ত্র।

পরিসংখ্যান বলছে, সংখ্যার দিক থেকে পাকিস্তান সামান্য এগিয়ে, যদিও দুই দেশই ক্রমাগত তাদের পরমাণু প্রযুক্তি উন্নত করতে কাজ করছে।

পরমাণু অস্ত্রভান্ডারকে আধুনিকীকরণে পাকিস্তানের তৎপরতা মার্কিন প্রশাসনের দৃষ্টিতে আঞ্চলিক নিরাপত্তার জন্য উদ্বেগজনক। বিশেষ করে আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের পর দক্ষিণ এশিয়ায় অস্থিরতা বেড়েছে। এমন অবস্থায় পারমাণবিক অস্ত্রভাণ্ডার আধুনিকীকরণ অঞ্চলে আরও অস্থিরতা সৃষ্টি করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১০

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১১

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১২

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৩

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৪

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৫

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৬

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৭

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৮

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৯

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

২০
X