নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ : ২৬ মে ২০২৫, ০১:৩৬ এএম
অনলাইন সংস্করণ

নজরুল বিশ্ববিদ্যালয়ে দুই আবাসিক হলের নামফলক পরিবর্তন

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। ছবি : সংগৃহীত
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। ছবি : সংগৃহীত

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের আবাসিক দুই হলের নতুন নামফলক স্থাপন করা হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের পরিবর্তে ‘বিদ্রোহী হল’ এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের পরিবর্তে ‘শিউলিমালা হল’ নামফলক করা হয়েছে।

চলতি বছরের ৫ ফেব্রুয়ারি রাতে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি ভাষণ ঘিরে বিশ্ববিদ্যালয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর জেরে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের মুজিব পরিবারের স্মৃতিবিজড়িত সকল স্থাপনা ভেঙে ফেলার ঘোষণা দেন। ওই রাতেই ‘বঙ্গমাতা’ হলের নামফলক ও ম্যুরাল ভাঙার চেষ্টা করা হয়।

এসময় উত্তেজনা বশে মই থেকে পিছলে পড়ে চারুকলা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাহজালাল আহমেদ জনি গুরুতর আহত হন। শিক্ষার্থীদের আন্দোলনের কারণে পরদিন দুপুর ১২টার মধ্যে প্রশাসনের পক্ষ থেকে ম্যুরাল ও নামফলক সরিয়ে নেওয়ার আশ্বাস দেওয়া হয়।

এ ঘটনার পর গত ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৮৮তম সিন্ডিকেট সভায় বেশ কয়েকটি প্রতীকী স্থাপনার নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় ‘বঙ্গবন্ধু স্কয়ার’-এর নাম পরিবর্তন করে ‘জুলাই-২৪ স্কয়ার’ রাখা হয়। একইসঙ্গে ছাত্রদের ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল’-এর নাম পরিবর্তন করে ‘বিদ্রোহী হল’ এবং ছাত্রীদের ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল’-এর নাম পরিবর্তন করে ‘শিউলিমালা হল’ রাখা হয়।

বিদ্রোহী হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম বলেন, সিন্ডিকেটে হলের নাম পরিবর্তনের সিদ্ধান্তের পর নতুন নামফলক স্থাপনসহ বিভিন্ন কার্যক্রমের উদ্যোগ নেওয়া হয় হল প্রশাসনের পক্ষ থেকে। তবে অফিসিয়ালভাবে অনুমোদন এবং বাস্তবায়নে কিছুটা সময় লেগেছে।

শিউলিমালা হলের প্রভোস্ট ড. হাবিবা সুলতানা জানান, জুলাই আন্দোলনকে কেন্দ্র করে সিন্ডিকেট সভায় হলের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়, কিন্তু তা বাস্তবায়নে কিছুটা সময় লাগে। নজরুল জয়ন্তী উপলক্ষে বহু মানুষ বিশ্ববিদ্যালয়ে আগমন করছেন। এই অবস্থায় হলের নামফলক খালি থাকাটা শোভনীয় নয়। তাই প্রশাসনের কাছে নতুন নামফলক দ্রুত স্থাপনের অনুরোধ জানাই। প্রশাসন প্রকৌশল দপ্তরকে নির্দেশ দিলে তারা নামফলক স্থাপনের কাজ শুরু করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ প্রণালিতে বিধ্বস্ত মার্কিন হেলিকপ্টারের দুই পাইলট উদ্ধার

গুগল সার্চ থেকে ব্যক্তিগত তথ্য মুছে ফেলার আবেদন করবেন যেভাবে

 তবে কি নায়িকারূপে পর্দায় আসছেন ‘রকস্টার’ প্রযোজক স্বর্ণা?

প্রেমিকের সঙ্গে বেড়াতে গিয়ে নারীর রহস্যজনক মৃত্যু

খবরের কাগজে গরম খাবার খান, এতে শরীরে কী কী ঘটে জানুন

‘গোলাপ’ নিয়ে পরীমণি-নীরবের ইতিবাচক আলোচনা 

নজর কাড়ছে কসাই রিপনের পশুর মাথার শোপিস

‘ভুয়া’ চিকিৎসকের পরিচয় প্রকাশ করে প্রতিবেদন, প্রতিবেদকের বিরুদ্ধে মামলা

ভারতে প্রশ্নফাঁস ঠেকাতে বিশেষ দায়িত্ব পেল বিমানবাহিনী

সাফজয়ী ফুটবলার ঋতুপর্ণা চাকমাকে প্রধানমন্ত্রীর উপহার

১০

চলচ্চিত্রের গল্পে নারী সুরক্ষা ও দেশীয় সংস্কৃতিকে গুরুত্ব দেওয়ার আহ্বান

১১

জাপানের পর এবার নেপালেও নিষিদ্ধ ভারতের আম

১২

গাড়ি চালিয়ে পার্থকে নিয়ে ‘সংসদের পথে’ প্রধানমন্ত্রী

১৩

দিনে কয়টি আম খাওয়া উচিত? সুস্থ থাকতে জানুন সঠিক পরিমাণ

১৪

বাজেটে বাড়ছে না সিগারেটের দাম

১৫

হাসপাতালে চিকিৎসা নিতে আসা নারীকে ধর্ষণ, গ্রেপ্তার ৩

১৬

প্রথমবার ১২ পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করল ভারত

১৭

ছুরিকাঘাতে লাদেন নিহত

১৮

বাজেটে পে-স্কেল নিয়ে বড় সুখবর

১৯

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

২০
X