কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ মে ২০২৫, ০৯:০৯ পিএম
অনলাইন সংস্করণ

বেসরকারি শিক্ষক নিয়োগ প্রার্থীদের জন্য সুখবর

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে প্রার্থীদের বয়সসীমা নিয়ে যে জটিলতা ছিল, তা নিরসনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। এখন থেকে শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তিতে প্রার্থীর কোনো বয়সসীমা থাকছে না।

রোববার (২৫ মে) শিক্ষা মন্ত্রণালয়ের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এই সিদ্ধান্ত ‘বেসরকারি শিক্ষক নিয়োগ বিধিমালা’ সংশোধনের অংশ হিসেবে নেওয়া হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তিতে প্রার্থীর বয়স গণনা করা হবে। তবে গণবিজ্ঞপ্তির সময় আর কোনো বয়সসীমা বিবেচনা করা হবে না। অর্থাৎ, যারা নিবন্ধন পরীক্ষায় অংশ নিয়ে সনদ অর্জন করতে পারবেন, তারা সবাই গণবিজ্ঞপ্তিতেও আবেদন করতে পারবেন।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করে জানান, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এনটিআরসিএর মাধ্যমে শিক্ষক নিয়োগে নিবন্ধন পরীক্ষা ও গণবিজ্ঞপ্তি উভয় ক্ষেত্রে বয়সসীমা দেখা একটি অযৌক্তিক বিষয় ছিল। তাদের মতে, নিবন্ধন সনদ অর্জনের সময় যার বয়স ছিল, তিনি কেন সনদ অর্জনের পর বয়সসীমা অতিক্রম হওয়ায় গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন না, এই প্রশ্নটি বেশ কিছুদিন ধরেই উঠছিল। এই বিষয়টি নিয়ে আলোচনার পর দেখা যায়, দুই ক্ষেত্রে বয়সসীমা দেখা অযৌক্তিক। তাই শুধু নিবন্ধন পরীক্ষায় আবেদনের সময় প্রার্থীর বয়স দেখা হবে এবং গণবিজ্ঞপ্তিতে বয়সসীমার কোনো বাধা থাকবে না।

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের বিধিমালা সংশোধনের সুপারিশ করে তা জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হবে। এরপর আইন মন্ত্রণালয়ের মতামত নেওয়া হবে। দুই মন্ত্রণালয় থেকে ছাড় পাওয়ার পর বিধিমালাটি প্রকাশ করা হবে। তবে, এই বিধিমালা সংশোধনের আগেই যদি কোনো গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়, তবে তা নতুন সংশোধিত বিধিমালার আওতায় পড়বে না বলেও জানানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১০

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১১

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

১২

রুহুল আমীন রাজুর গল্প : লাশ কাটা ঘর   

১৩

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

১৪

তিন পজিশন নিয়ে স্কালোনির সংশয়, কেমন হবে আর্জেন্টিনার একাদশ

১৫

তাবলিগ জামাতের বয়ান নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ

১৬

আয়াতুল্লাহ খামেনির দাফনের দিনক্ষণ জানাল ইরান 

১৭

বাংলাদেশ-জাপান ক্যারিয়ার সেন্টারের যাত্রা শুরু

১৮

দেলোয়ার হোসাইন খানের কবিতা : দীপাঞ্জলী

১৯

জনগণের রায় না মানলে সেটি জনগণের সরকার হতে পারে না : জামায়াত আমির

২০
X