কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৩, ০৯:২৭ পিএম
আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৩, ০৯:২৮ পিএম
অনলাইন সংস্করণ

বিদ্যুৎ বিলের প্রতিবাদে পাকিস্তানে ব্যবসায়ীদের ধর্মঘট

পাকিস্তানে ব্যবসায়ীদের ধর্মঘট। ছবি : এএফপি
পাকিস্তানে ব্যবসায়ীদের ধর্মঘট। ছবি : এএফপি

পাকিস্তানে নির্বাচনের আগে জ্বালানি ও বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদ জানিয়েছেন ব্যবসায়ীরা। দেশের বিভিন্ন প্রান্তে হাজার হাজার ব্যবসায়ী এ বিলের প্রতিবাদে ধর্মঘট পালন করেছেন।

শনিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, শনিবার লাহোর, করাচি এবং পেশোয়ারের ব্যবসায়ীরা ধর্মঘট পালন করেছেন। এ সময়ে তারা বিদ্যুতের বিল এবং করের অযৌক্তিক বৃদ্ধি নিয়ে প্লাকার্ড প্রদর্শন করেছেন।

লাহোরের নগর ব্যবসায়ী সমিতির সভাপতি আজমল হাসিমি এএফপিকে বলেন, বিষয়টি এখন অসহনীয় হয়ে উঠেছে বলেই সবাই স্বতস্ফূর্তভাবে অংশগ্রহণ করছেন। জনগণ দুমুঠো খাবারের জন্য হলেও এ বিল থেকে পরিত্রাণ চায়।

গত এক দশক ধরে পাকিস্তানের অর্থনীতি টালমাটাল অবস্থায় রয়েছে। নিজেদের দেওলিয়া ঠেকাতে চলতি বছরে আন্তর্জাজিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে ঋণ নিয়েছে। তবে আইএমএফ এ ঋণের ক্ষেত্রে বিদ্যুৎ ও জ্বালানি খাতে ভর্তুকি কমানোর শর্ত দিয়েছিল। ফলে দেশজুড়ে বিদ্যুৎ ও জ্বালানির দাম বেড়েছে।

এর আগে গত ২৭ আগস্ট পাকিস্তানজুড়ে বিক্ষোভ ও সামাজিক যোগাযোগমাধ্যমে হ্যাশট্যাগ এবং টেন্ডিং ছড়িয়ে পড়ায় বিদ্যুৎ বিল নিয়ে জরুরি সভা ডাকেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী আনোয়ারুল হক কাকার। প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়, জরুরি এ বৈঠকে ভোক্তাদের সর্বোচ্চ পরিত্রাণ দিতে আলোচনা করা হবে।

সংবাদমাধ্যম জানায়, পাকিস্তানের সাধারণ জনগণ ও ব্যবসায়ীরা বিদ্যুৎ বিল ও অতিরিক্ত করারোপের বিষয়ে তুমুল প্রতিবাদ শুরু করেছেন। এ ছাড়া বিভিন্ন শহরে বিক্ষোভের মুখে জরুরি বৈঠকে বসবেন দেশটির কর্তাব্যক্তিরা।

দ্য এক্সপ্রেস ট্রিবিউনের তথ্যমতে, আন্দোলনের শুরু থেকেই এ দাবি সমর্থন করে আসছে জামায়াত-ই-ইসলামী (জেআই)। তারা ক্রমাগত বিদ্যুতের দাম বাড়ানো ও করারোপ বাতিলের দাবি জানিয়ে আসছে।

এ বিষয়ে পাকিস্তানের দলের ব্যবসায়ী নেতা ও প্রতিনিধিরা জানিয়েছেন, আমরা বিদ্যুৎ বিলের ওপর আরোপিত অতিরিক্ত করের এ বিষয়টি প্রত্যাখ্যান করছি। জামায়াত জনগণের এ দাবির পাশে রয়েছে। জামায়াতে ইসলামী করাচির আমির হাফিজ নাইমুর রহমান এক সতর্ক বার্তা দিয়ে বলেন, সরকার জনগণের ওপর করের বোঝা বাড়াতে থাকলে পরিস্থিতি আরও কঠিন হতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১০

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১১

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১২

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৩

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

১৪

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

১৫

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

১৬

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

১৭

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

১৮

ডেঙ্গুতে এক দিনে ২ নারীর মৃত্যু

১৯

ডিসি সারওয়ার প্রত্যাহার / মাজার ভক্তদের দাবি, ‘ওলির সঙ্গে বেয়াদবির খেসারত’

২০
X