কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৩, ০৬:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

তোপের মুখে পাকিস্তানে বিদ্যুৎ বিলে নিয়ে জরুরি সভা

বিক্ষোভে উত্তাল পাকিস্তান। ছবি : সংগৃহীত
বিক্ষোভে উত্তাল পাকিস্তান। ছবি : সংগৃহীত

পাকিস্তানজুড়ে বিক্ষোভ ও সামাজিক যোগাযোগমাধ্যমে হ্যাশট্যাগ এবং টেন্ডিং ছড়িয়ে পড়ায় এবার বিদ্যুৎ বিল নিয়ে জরুরি সভা ডেকেছেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী আনোয়ারুল হক কাকার। আগামীকাল রোববার (২৭ আগস্ট) এ নিয়ে জরুরি বৈঠক অনুষ্ঠিত হবে।

শনিবার (২৬ আগস্ট) পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, ইসলামাবাদে বিদ্যুতের দাম ও ভোক্তোদের বিল এবং অতিরিক্ত করারোপ নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী কাকার। এ সময় তিনি জ্বালানি মন্ত্রণালয় ও বিদ্যুৎ বিতরণ কোম্পানিকে এ বিষয়ে বিস্তারিত ব্রিফিং করতে বলেছেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, জরুরি এ বৈঠকে ভোক্তাদের সর্বোচ্চ পরিত্রাণ দিতে আলোচনা করা হবে।

সংবাদমাধ্যম জানিয়েছে, পাকিস্তানের সাধারণ জনগণ ও ব্যবসায়ীরা বিদ্যুৎ বিল ও অতিরিক্ত করারোপের বিষয়ে তুমুল প্রতিবাদ শুরু করেন। এ ছাড়া বিভিন্ন শহরে বিক্ষোভের মুখে জরুরি বৈঠকে বসছে দেশটির কর্তাব্যক্তিরা।

দ্য এক্সপ্রেস ট্রিবিউনের তথ্যমতে, আন্দোলনের শুরু থেকেই এ দাবি সমর্থন করে আসছে জামায়াত-ই-ইসলামী (জেআই)। তারা ক্রমাগত বিদ্যুতের দাম বাড়ানো ও করারোপ বাতিলের দাবি জানিয়ে আসছে।

এ বিষয়ে পাকিস্তানের দলের ব্যবসায়ী নেতা ও প্রতিনিধিরা জানিয়েছেন, আমরা বিদ্যুৎ বিলের ওপর আরোপিত অতিরিক্ত করের এ বিষয়টি প্রত্যাখ্যান করছি। জামায়াত জনগণের এ দাবির পাশে রয়েছে। জামায়াতে ইসলামী করাচির আমির হাফিজ নাইমুর রহমান এক সকর্তবার্তা দিয়ে বলেন, সরকার জনগণের ওপর করের বোঝা বাড়াতে থাকলে পরিস্থিতি আরও কঠিন হতে পারে।

উল্লেখ্য, বিদ্যুতের বিলে অতিরিক্ত করারোপ বাতিলের দাবিতে রাওয়ালপিন্ডি, লাহোর, অ্যাটক, পেশোয়ার, হায়দ্রাবাদ, নওয়াবশাহসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ পালিত হয়েছে। এ পরিপ্রেক্ষিতে দেশটির সরকার জরুরি বৈঠক ডেকেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফিফা বিশ্বকাপ ২০২৬ : সাপোর্টারনামা

ষাট বছর বয়সে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান

কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা

মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার

হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার সময় জানালেন ভ্যান্স 

যে ৬ কারণে এবারই বিশ্বকাপ জিততে পারে ব্রাজিল

বিএনপি নেতাকে কুপিয়ে জখম

জীবিকার তাগিদে গিয়ে কফিনবন্দি হয়ে ফিরলেন ২ যুবক

১০

মাছ ধরতে গিয়ে ডোবায় প্রাণ গেল ২ শিশুর

১১

দলিল লেখক সমিতির নির্বাচনে ৭ পদে আ.লীগ, ৩ পদে বিএনপির বিজয়

১২

ইসলামী ব্যাংকের সতর্কতামূলক বিজ্ঞপ্তি

১৩

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে সুইজারল্যান্ড যাচ্ছে ইরানের প্রতিনিধিদল 

১৪

গোসল করতে পুকুরে নেমে প্রাণ গেল ২ বোনের

১৫

ব্রাজিল-আর্জেন্টিনা নয়, ইব্রাহিমোভিচের মতে বিশ্বকাপ জিততে পারে যে দল

১৬

বাংলাদেশে ক্রাউডফান্ডিং প্ল্যাটফর্ম ‘একশো’ -এর যাত্রা শুরু

১৭

বাংলাদেশিদের সমর্থন চাইলেন মার্কিন রাষ্ট্রদূত

১৮

হিজাব ছাড়া গান, ইরানি গায়িকাকে ৭৪ দোররা মারার নির্দেশ

১৯

নজরুলের গানে মুখর বারহাট্টা, ‘কাণ্ডারী হুঁশিয়ার’ শতবর্ষে দিনব্যাপী কর্মশালা

২০
X