কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৫, ০৭:৪৯ পিএম
আপডেট : ০৮ আগস্ট ২০২৫, ০৯:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানের অশান্ত প্রদেশে ইন্টারনেট বন্ধ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

পাকিস্তান তিন সপ্তাহের জন্য অশান্ত দক্ষিণ-পশ্চিম প্রদেশ বেলুচিস্তানে মোবাইল ফোন ডেটা (ইন্টারনেট) পরিসেবা স্থগিত করেছে। একজন কর্মকর্তা এবং সরকারের দপ্তর রয়টার্সকে সত্যতা নিশ্চিত করেছে।

সাম্প্রতিক হামলার পর বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহীদের মধ্যে যোগাযোগ বন্ধ করার লক্ষ্যে এ পদক্ষেপ নেওয়া হয়। খনিজসম্পদ সমৃদ্ধ এই প্রদেশের সম্পদ থেকে লাভের বৃহত্তর অংশ দাবি করা বিচ্ছিন্নতাবাদী জঙ্গিরা সাম্প্রতিক মাসগুলোতে আক্রমণ বাড়িয়েছে। বিশেষ করে পাকিস্তানের সেনাবাহিনীর উপর একের পর এক হামলা হচ্ছে। ফলে সন্ত্রাসীদের নির্মূলে গোয়েন্দা-ভিত্তিক অভিযান শুরু করেছে পাকিস্তান সেনাবাহিনী।

বুধবার রয়টার্সের দেখা এক আদেশে সরকার জানিয়েছে, এই প্রদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির কারণে এই মাসের শেষ পর্যন্ত পরিসেবাগুলো স্থগিত রাখা হবে। চীনের গুরুত্বপূর্ণ বেল্ট অ্যান্ড রোড প্রকল্প এ প্রদেশে অবস্থিত।

প্রাদেশিক সরকারের মুখপাত্র শহীদ রিন্দ শুক্রবার বলেছেন, এই পরিসেবা স্থগিত করা হয়েছে কারণ তারা (জঙ্গিরা) সমন্বয় এবং তথ্য ভাগাভাগির জন্য এটি ব্যবহার করে।

কর্মকর্তারা জানান, পাকিস্তানের বৃহত্তম প্রদেশ বেলুচিস্তানে ৮.৫ মিলিয়ন মোবাইল ফোন গ্রাহক রয়েছে। অঞ্চলটি আফগানিস্তান এবং ইরানের সীমান্তবর্তী। তবে এটি জনবহুল নয়। ২৪ কোটি জাতীয় জনসংখ্যার মধ্যে মাত্র ১ কোটি ৫০ লাখের বাস এ প্রদেশে।

প্রসঙ্গত, বেলুচিস্তান একটি রাজনৈতিকভাবে অস্থিতিশীল প্রদেশ, যা আফগানিস্তান ও ইরান সীমান্তের কাছাকাছি অবস্থিত। এই প্রদেশের স্থানীয় গোষ্ঠীগুলোর মধ্যে দীর্ঘদিন ধরে পাকিস্তান থেকে আলাদা হওয়ার দাবির আওয়াজ উঠছে। বেলুচিস্তান প্রাকৃতিক সম্পদে ভরপুর হলেও, এখানকার মানুষ পাকিস্তানের মধ্যে সবচেয়ে দরিদ্র। এজন্য এই প্রদেশের সশস্ত্র গোষ্ঠী বিএলএ (বেলুচ লিবারেশন আর্মি) প্রায়ই হামলা চালিয়ে থাকে। তারা অভিযোগ করে যে, চীনসহ অন্য বিদেশি প্রতিষ্ঠানগুলো তাদের প্রাকৃতিক সম্পদ লুট করে নিয়ে যাচ্ছে, অথচ বেলুচিস্তানের সাধারণ জনগণ অত্যন্ত দরিদ্র।

কালবেলা/এএএম/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘বহিষ্কার’ আর ‘পদত্যাগ’ এক নয়, গাজী নজরুলকে নিয়ে ভিন্ন ব্যাখ্যা জ্যোতির্ময় বড়ুয়ার 

ভিডিওকাণ্ডে জামায়াত নেতা দল থেকে বহিষ্কার, শ্যামনগরে মিষ্টি বিতরণ

ইরান যুদ্ধে মধ্যস্থতার পর যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান

চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির বার্তা

ইসলামে নৈতিক স্খলনের শাস্তি কী?

জাল টাকার মামলায় হাজিরা দিতে এসে জাল নোটসহ ফের গ্রেপ্তার

এমপি নজরুলসহ ৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা চালকের, একজন কারাগারে

কিস্তি ক্রেতা স্বামীর মৃত্যু, স্ত্রীকে ওয়ালটন প্লাজার লাখ টাকার আর্থিক সহায়তা

‘অন্য সবকিছু ভুলে যাও’ কেন বলেছিলেন মেসি, জানাল আর্জেন্টিনার গণমাধ্যম

ইউপি নির্বাচনের সময় জানালেন মন্ত্রী

১০

শিল্পকলায় চার দিনব্যাপী বাঁশরী নজরুল নাট্যোৎসব

১১

জর্ডানে মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি

১২

আবারও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

১৩

নিট প্রশ্নফাঁসে উত্তাল ভারত / টপার বললেন ‘আন্দোলনে না গিয়ে বাসায় পড়াশোনা করেছি’

১৪

অঞ্জন দত্তকে শ্রদ্ধা জানিয়ে ঢাকায় ট্রিবিউট কনসার্ট

১৫

ইউপি নির্বাচনের আগাম প্রচারণা, বিএনপি নেতাকে শোকজ

১৬

এফএসআরইউতে ত্রুটি / জাতীয় গ্রিডে কমেছে গ্যাস সরবরাহ

১৭

স্থানীয় সরকার নির্বাচন ও তপশিলের সম্ভাব্য সময় জানালেন ইসি আনোয়ারুল

১৮

বেনাপোল কাস্টমসের রাজস্ব লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি

১৯

সাইদুর রহমানের নতুন দায়িত্ব বাংলাদেশের জনকূটনীতির নতুন সম্ভাবনা

২০
X