কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৫, ০৬:২৪ পিএম
আপডেট : ০৮ আগস্ট ২০২৫, ০৬:২৬ পিএম
অনলাইন সংস্করণ

লাহোরে আচমকা ভারতীয় ড্রোন, গুলি চালাল পাকিস্তানি বাহিনী

ভিন্ন ঘটনার পুরোনো ছবি
ভিন্ন ঘটনার পুরোনো ছবি

পাকিস্তানের লাহোরের একটি এলাকায় ভারতীয় ড্রোন অনুপ্রবেশ করেছে। শনাক্তের পর সেটি গুলি করে ভূপাতিত করে দেশটির নিরাপত্তা বাহিনী। শুক্রবার (৮ আগস্ট) এমন ঘটনা ঘটেছে বলে দাবি করেছে পাকিস্তান।

পাকিস্তান অবজারভারের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানি ভূখণ্ডে ড্রোনটি শনাক্ত হওয়ার পর তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়। এতে কোনো বিস্ফোরক পদার্থ ছিল না।

লাহোরের মানাওয়ান এলাকায় এই ঘটনাটি ঘটে। ড্রোনটি আরও তদন্তের জন্য নিরাপত্তা বাহিনী হেফাজতে নিয়েছে।

এসএসপি ক্যান্ট কাজী আলী রাজা বলেন, নজরদারি ড্রোনটি ভারত থেকে উৎক্ষেপণ করা হয়েছিল। তিনি বলেন, গোয়েন্দা সংস্থাগুলো এর তদন্ত শুরু করেছে।

২০২৫ সালের মে মাসে পাকিস্তান ও ভারতের মধ্যে তীব্র সামরিক সংঘর্ষের পর এই ঘটনা ঘটল। তাই বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছে পাকিস্তানি বাহিনী।

জম্মু ও কাশ্মীরে পর্যটকদের উপর সন্ত্রাসী হামলার জেরে দুই দেশের সংঘাত বাধে। তখন ভারত ‘অপারেশন সিঁদুর’-এর নামে পাকিস্তানের লক্ষ্যবস্তুতে ব্যাপক হামলা চালায়। জবাবে পাকিস্তান ‘অপারেশন বুনিয়ানুন মারসুস’ নামে একটি সমন্বিত সামরিক প্রতিক্রিয়া দেখায়। এই অভিযান বিভিন্ন সেক্টরে ভারতীয় সামরিক অবস্থান লক্ষ্য করে হামলা চালানো হয়েছিল।

সংক্ষিপ্ত সংঘাতের সময় পাকিস্তান তিনটি উন্নত রাফায়েল জেটসহ ছয়টি ভারতীয় যুদ্ধবিমান এবং একাধিক নজরদারি ড্রোন সফলভাবে ভূপাতিত করার দাবি করেছে। পরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে চুক্তিটির ঘোষণা করেন। তিনি দাবি করেন, ওয়াশিংটনের কূটনৈতিক সম্পৃক্ততা এবং চাপ শত্রুতা বন্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

কালবেলা/এএএম/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১০

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১১

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১২

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৪

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৫

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৬

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৭

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৮

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৯

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

২০
X