কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ আগস্ট ২০২৫, ০৪:৪৩ পিএম
আপডেট : ১১ আগস্ট ২০২৫, ০৫:০৭ পিএম
অনলাইন সংস্করণ

অর্ধেক দুনিয়া সঙ্গে নিয়ে যাওয়ার হুমকি পাক সেনাপ্রধানের, যা বলছে ভারত

পারমানবিক বিষ্ফোরণের দৃশ্য ও পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির। ছবি : সংগৃহীত
পারমানবিক বিষ্ফোরণের দৃশ্য ও পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মাটি থেকে পারমাণবিক যুদ্ধের হুমকি দিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির। তিনি বলেন, ভারতের সঙ্গে ভবিষ্যতে কোনো যুদ্ধে তার দেশ যদি অস্তিত্বের সংকটে পড়ে তাহলে তারা ‘অর্ধেক দুনিয়া সঙ্গে নিয়ে’ যাবেন। পাক সেনাপ্রধানের এমন বক্তব্যকে ‘গভীরভাবে দুঃখজনক’ আখ্যা দিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ভারত।

রবিবার (১১ আগস্ট) ফ্লোরিডার ট্যাম্পায় পাকিস্তানি বংশোদ্ভূতদের এক অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে জেনারেল মুনির বলেন, ‘আমরা পারমাণবিক শক্তিধর দেশ। ভারতের সঙ্গে ভবিষ্যতে যদি যুদ্ধ হয় এবং তা পাকিস্তানের অস্তিত্বের জন্য হুমকি হয়ে দাঁড়ায়, তাহলে তার দেশ পারমাণবিক অস্ত্র ব্যবহারের বিষয়টি বিবেচনায় নেবে।’

পাক সেনাপ্রধানের এমন বক্তব্যের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, এ ধরনের দায়িত্বজ্ঞানহীন মন্তব্য তৃতীয় একটি বন্ধুত্বপূর্ণ দেশের মাটি থেকে করা হয়েছে—যা অত্যন্ত দুর্ভাগ্যজনক।

বিবৃতিতে আরও বলা হয়, এটি স্পষ্টভাবে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এমন একটি রাষ্ট্রের চিত্র তুলে ধরে, যেখানে সামরিক বাহিনী ও সন্ত্রাসী গোষ্ঠীগুলো পরস্পরের সাথে যুক্ত এবং পারমাণবিক অস্ত্রের নিয়ন্ত্রণ প্রশ্নবিদ্ধ।

নয়াদিল্লি জানিয়েছে, পাকিস্তানের এই ‘পারমাণবিক ব্ল্যাকমেইল’ তারা কখনোই মেনে নেবে না এবং দেশের জাতীয় নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া অব্যাহত থাকবে।

আরও পড়ুন: ইরানের মৃত পরমাণু বিজ্ঞানীরা হেঁটে বেড়াচ্ছেন : ইসরায়েল

ভারত সরকারের ঘনিষ্ঠ সূত্রগুলো দাবি করেছে, পাকিস্তানের সেনাপ্রধানের এই বক্তব্য প্রমাণ করে যে ইসলামাবাদ একটি দায়িত্বজ্ঞানহীন পারমাণবিক শক্তিধর রাষ্ট্র। তারা আরও বলছে, পাকিস্তানি সেনাবাহিনী যখনই যুক্তরাষ্ট্রের সমর্থন পায়, তখনই তারা নিজেদের প্রকৃত রূপ উন্মোচন করে।

সূত্রের ভাষায়, এই বক্তব্য শুধু রাজনৈতিক দায়িত্বহীনতার প্রমাণ নয়, বরং এটাও ইঙ্গিত দেয় যে পাকিস্তানে রাষ্ট্রীয় কাঠামোর বাইরে থাকা গোষ্ঠীগুলোর হাতে পারমাণবিক অস্ত্র চলে যাওয়ার বাস্তব আশঙ্কা রয়েছে।

বিশ্লেষকদের মতে, বিষয়টি আবারও প্রমাণ করছে, পাকিস্তানের রাজনৈতিক কাঠামোর ওপর সামরিক বাহিনীর নিয়ন্ত্রণ কতটা দৃঢ় এবং গণতন্ত্র সেখানে কতটা দুর্বল।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১০

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১১

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১২

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৩

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৪

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৫

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৬

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৭

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৮

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৯

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

২০
X