কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৫, ০৩:৫২ এএম
আপডেট : ১৮ আগস্ট ২০২৫, ০৭:৩৬ এএম
অনলাইন সংস্করণ

বিমানবন্দর থেকে জনপ্রিয় ইউটিউবার গ্রেপ্তার

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বিমানবন্দর থেকে গ্রেপ্তার হয়েছেন ইউটিউবার সাদুর রেহমান। ‘ডাকি ভাই’ নামে পরিচিত এ ইউটিউবারের বিরুদ্ধে অনলাইনে জুয়া ও প্রতারণামূলক অ্যাপের প্রচারণা চালানোর অভিযোগ রয়েছে। রোববার (১৭ আগস্ট) ভোরে তাকে লাহোর বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়। পাকিস্তানের একটি অংশের দর্শকদের কাছে তিনি বেশ জনপ্রিয়।

পাকিস্তানের ন্যাশনাল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন এজেন্সি (এনসিসিআইএ) জানিয়েছে, সাদুর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আদালত ওই মামলায় তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

মামলার এজাহারে অভিযোগ করা হয়, ডাকি ভাই তার ইউটিউব চ্যানেলে অনলাইন জুয়া ও বেটিং অ্যাপের প্রচার চালাচ্ছিলেন। এসব অ্যাপে বিনিয়োগ করে অসংখ্য মানুষ আর্থিক ক্ষতির শিকার হয়েছেন। এজাহারে তার ইউটিউব চ্যানেলের অন্তত ২৭টি ভিডিওর লিঙ্ক যুক্ত করা হয়েছে, যেখানে এসব অ্যাপের প্রচারণার প্রমাণ রয়েছে। তবে সেগুলোর কয়েকটি বর্তমানে আর অনলাইনে পাওয়া যাচ্ছে না।

এনসিসিআইএ-এর তদন্তে উঠে এসেছে, জুয়া অ্যাপগুলো বিনিয়োগকারীদের কোনো মুনাফা দেয়নি। তারা বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়ে প্রতারণা করেছে। এ ছাড়া, এসব অ্যাপের কোনোটিই পাকিস্তানে নিবন্ধিত নয়।

এনসিসিআইএ-এর বরাতে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন-এর খবরে বলা হয়েছে, অভিযুক্ত ব্যক্তি সরকারি প্রতিষ্ঠান, এফবিআর বা স্টেট ব্যাংক অব পাকিস্তানের কোনো অনুমোদন ছাড়াই জুয়া অ্যাপের কান্ট্রি ম্যানেজার হিসেবে কাজ করছিলেন।

কালবেলা/এএএম/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা

বস্ত্রখাতের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর কমিটি গঠন

জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলা ইসরাফিলের ফেসবুক পোস্ট

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা 

সকালের নাশতা ছাড়া ব্যায়াম করা কি নিরাপদ? জানুন

২০২৭ সালের মধ্যে ‘সড়ক নিরাপত্তা আইন’ প্রণয়ন করবে সরকার

সুদানের চার অঙ্গরাজ্যে কলেরার সংক্রমণ, বাড়ছে উদ্বেগ

শিশু ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত হাটহাজারী থেকে গ্রেপ্তার

ছাত্রশিবিরের উদ্যোগে দিনব্যাপী শাখা দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত

সেতুর পাশে পড়ে ছিল অজ্ঞাত নারীর মরদেহ 

১০

শোকেরও ছুটি নেই

১১

স্বামী ছিলেন জেলে, সংঘবদ্ধ ধর্ষণে স্ত্রী অন্তঃসত্ত্বা

১২

ব্যাডমিন্টনের মাধ্যমে প্রবাসে বন্ধন ও সম্প্রীতির বার্তা

১৩

‘ইকোফিল’ উদ্যোগ চালু করল এনার্জিপ্যাক

১৪

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

১৫

প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে দাবি / এমপি নজরুলের নির্দেশে হামলা হয়েছিল ড্রাইভারের ওপর

১৬

বিশ্ববাজারে দুই সপ্তাহের সর্বোচ্চে স্বর্ণের দাম

১৭

এলডিসি উত্তরণে প্রস্তুতিকাল বাড়ানোর সুপারিশ ইকোসকের

১৮

থালাপতি বিজয়ের ‘জন নায়াগান’ / ৪৮ ঘণ্টায় বিক্রি ১৫ কোটি টাকার টিকিট

১৯

জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার

২০
X