কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৪০ পিএম
অনলাইন সংস্করণ

আফগান সীমান্তে সন্ত্রাসী হামলায় ৪ পাকিস্তানি সেনা নিহত

পুরোনো ছবি
পুরোনো ছবি

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে এক সন্ত্রাসী হামলায় চার পাকিস্তানি সেনা সদস্য নিহত হয়েছেন। গতকাল বুধবার (৬ সেপ্টেম্বর) প্রদেশের চিত্রাল জেলার কালাশ এলাকার আফগানিস্তান সীমান্তের কাছে এ ঘটনা ঘটে।

আজ বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) বরাতে এসব তথ্য জানিয়েছে জিও নিউজ।

আইএসপিআর জানিয়েছে, গতকাল বুধবার কালাশ এলাকার আফগানিস্তান সীমান্তের কাছে দুটি সেনা ফাঁড়িতে অত্যাধুনিক অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে একটি সন্ত্রাসী দল হামলা করে। এ সময় দুপক্ষের মধ্যে গোলাগুলিতে ১২ সন্ত্রাসী নিহত এবং আরও অনেকে আহত হয়েছে। তবে এ হামলায় পাকিস্তানের চার সেনা সদস্যও প্রাণ হারিয়েছেন।

গত বছর পাকিস্তানি তালেবান টিটিপির সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি থেকে সরে আসে পাক সরকার। এরপর থেকে দেশটিতে বিশেষ করে খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশে একের পর এক এ ধরনের হামলার ঘটনা ঘটে চলেছে। টিটিপির পাশাপাশি এসব হামলার দায় মাঝে মাঝে আইএসও স্বীকার করে।

গত ৩১ আগস্ট খাইবার পাখতুনখোয়া প্রদেশে আত্মঘাতী বোমা হামলায় ৯ সেনা সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচ সেনা সদস্য আহত হয়েছেন।

আইএসপিআর জানায়, খাইবার পাখতুনখোয়ার বান্নু জেলার জনি খাল এলাকায় একটি সেনাবহরে মোটরসাইকেলে করে আত্মঘাতী বোমা হামলা চালানো হয়। এতে ৯ সেনা সদস্য নিহত এবং পাঁচজন আহত হয়েছেন।

তার আগে গত ২২ আগস্ট খাইবার পাখতুনখোয়ার দক্ষিণ ওয়াজিরিস্তান জেলায় গোলাগুলিতে চার দুর্বৃত্ত এবং ছয় সেনা সদস্য নিহত হন। এ ছাড়া ২০ আগস্ট খাইবার পাখতুনখোয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তানের শাওয়াল উপত্যকায় বোমা হামলায় অন্তত ১১ শ্রমিক নিহত হন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X