কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৩, ০৮:১৮ এএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় ৯ সেনা নিহত

পুরোনো ছবি
পুরোনো ছবি

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে আত্মঘাতী বোমা হামলায় ৯ সেনা সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচ সেনা সদস্য আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (৩১ আগস্ট) দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে এ তথ্য দিয়েছে বলে জানিয়েছে জিও নিউজ।

আইএসপিআর বলছে, খাইবার পাখতুনখোয়ার বান্নু জেলার জনি খাল এলাকায় একটি সেনাবহরে মোটরসাইকেলে করে আত্মঘাতী বোমা হামলা চালানো হয়। এতে ৯ সেনা সদস্য নিহত এবং পাঁচজন আহত হয়েছেন।

হামলার পরপর নিরাপত্তা বাহিনীর সদস্যরা ওই এলাকা ঘিরে রেখেছে এবং সন্ত্রাসীদের নির্মূলে অভিযান চলছে বলেও জানিয়েছে আইএসপিআর।

এ হামলার ঘটনাকে কাপুরুষোচিত সন্ত্রাসী কর্মকাণ্ড উল্লেখ করে পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী আনোয়ার-উল-হক কাকার বলেন, ‘এই ধরনের কর্মকাণ্ড সম্পূর্ণ নিন্দনীয়। হতাহতদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা। এই ধরনের সন্ত্রাস দমনে দৃঢ়প্রতিজ্ঞ পাকিস্তান।

গত বছর পাকিস্তানি তালেবান টিটিপির সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি থেকে সরে আসে দেশটির সরকার। এরপর থেকে দেশটিতে বিশেষ করে খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশে একের পর এক এ ধরনের হামলার ঘটনা ঘটে চলেছে। টিটিপির পাশাপাশি এসব হামলার দায় মাঝে মাঝে আইএসও স্বীকার করে।

গত ২২ আগস্ট খাইবার পাখতুনখোয়ার দক্ষিণ ওয়াজিরিস্তান জেলায় গোলাগুলিতে চার দুর্বৃত্ত এবং ছয় সেনা সদস্য নিহত হন। এর আগে ২০ আগস্ট খাইবার পাখতুনখোয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তানের শাওয়াল উপত্যকায় বোমা হামলায় অন্তত ১১ শ্রমিক নিহত হন।

প্রদেশের নিরাপত্তা ও পুলিশ কর্মকর্তারা বলেছিলেন, এসব শ্রমিক আফগান সীমান্তের কাছে ওয়াজিরিস্তান জেলার নির্মাণাধীন একটি সেনা ফাঁড়িতে কাজ করেন। গত রোববার তাদের ট্রাকে করে সেখানে নেওয়ার সময় আগে থেকে পুঁতে রাখা বোমা বিস্ফোরণ হলে তাদের মৃত্যু হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজকের দিনেই ‘হাত দিয়ে গোল’ করে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

৭ কলেজের সব নথিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম ব্যবহারের নির্দেশনা

ইসরায়েলি সীমান্তের কাছে হিজবুল্লাহর গোপন ড্রোন কারখানার সন্ধান

বিএটি বাংলাদেশের নতুন হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লুশন রাইয়ান আহমেদ

গৃহবধূর আপত্তিকর ভিডিও ফাঁস, যুবকের বিরুদ্ধে মামলা

অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে আছেন যারা

কালবেলার সাংবাদিককে কুপিয়ে জখম

ট্রাম্পের কথায় চলবে না ইসরায়েল: নেতানিয়াহু

ক্যালকুলেটরে হিসাব করে ‘ঘুষ’ চাইলেন সরকারি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

১০

দায়িত্ব ছাড়লেন সারওয়ার, সিলেটের ভারপ্রাপ্ত ডিসি পিংকি সাহা

১১

অস্ট্রিয়ার বিপক্ষে যে জার্সি পরে মাঠে নামবে আর্জেন্টিনা

১২

সুনামগঞ্জে পাহাড়ি ঢলে ভেসে যাওয়া যুবকের লাশ উদ্ধার

১৩

মেসি-রোনালদোকেই সেরা মানেন এমবাপ্পে

১৪

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

১৫

অসংক্রামক রোগ প্রতিরোধে সরকারের প্রচেষ্টা জোরদার, ৩৫ মন্ত্রণালয়ের সভা

১৬

মুজিব শতবর্ষের লোগোযুক্ত খামে চিঠি পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি

১৭

সিলেটে তুমুল সংঘর্ষ, নিহত ১

১৮

টানা ৪ দিনের গ্যাস সরবরাহ নিয়ে ‘দুঃসংবাদ’ দিল তিতাস 

১৯

বিশ্বকাপে এখন পর্যন্ত নকআউট পর্বে উঠল যারা, ছিটকে গেল কারা?

২০
X