কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ জুন ২০২৩, ০৫:৪৯ পিএম
আপডেট : ২১ জুন ২০২৩, ০৬:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানের নতুন প্রধান বিচারপতি হচ্ছেন কাজী ফয়েজ ইসা

বিচারপতি কাজী ফয়েজ ইসা।
বিচারপতি কাজী ফয়েজ ইসা।

পাকিস্তানের নতুন প্রধান বিচারপতি হিসেবে কাজী ফয়েজ ইসার নিয়োগ অনুমোদন করেছেন দেশটির প্রেসিডেন্ট আরিফ আলভি। আগামী ১৭ সেপ্টেম্বর থেকে তার এ নিয়োগ কার্যকর হবে। আজ বুধবার প্রেসিডেন্ট আলভি ইসার এ নিয়োগ অনুমোদন দেন বলে জানিয়েছে জিও নিউজ।

বিচারপতি কাজী ফয়েজ ইসা বর্তমান প্রধান বিচারপতি উমর আত্তা বান্দিয়ালের স্থলাভিষিক্ত হবেন। প্রধান বিচারপতি উমর আত্তা বান্দিয়াল আগামী ১৬ সেপ্টেম্বর অবসরে যাবেন।

প্রেসিডেন্ট আরিফ আলভির অনুমোদনের পর আজই এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগ চূড়ান্ত করেছে দেশটির আইন ও বিচার মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সাংবিধানিক ক্ষমতাবলে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ বিচারপতি কাজী ফয়েজ ইসাকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন প্রেসিডেন্ট আরিফ আলভি। তার এ নিয়োগ আগামী ১৭ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে।

বিচারপতি কাজী ফয়েজ ইসা পাকিস্তানের ২৯তম প্রধান বিচারপতি হবেন। আগামী ১৭ সেপ্টেম্বর তাকে প্রধান বিচারপতি হিসেবে শপথ পড়াবেন প্রেসিডেন্ট আরিফ আলভি।

১৯৮০-এর দশকে বেলুচিস্তান থেকে সুপ্রিম কোর্টের একজন আইনজীবী হিসেবে ক্যারিয়ার শুরু করেন বিচারপতি কাজী ফয়েজ ইসা। এরপর দীর্ঘ ২৭ বছর হাইকোর্ট, ফেডারেল শরিয়ত আদালত ও সুপ্রিম কোর্টে আইন পেশায় নিয়োজিত ছিলেন তিনি।

পরবর্তীতে তিনি বেলুচিস্তান হাইকোর্ট বার অ্যাসোসিয়েশন, সিন্ধু হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের সদস্য এবং সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের আজীবন সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া বিভিন্ন সময় বেলুচিস্তানের প্রধান বিচারপতি হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।

হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে অ্যামিকাস কিউরি হিসেবেও কাজ করেন কাজী ফয়েজ ইসা। এরপর ২০১৪ সালের ৫ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে শপথ নেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১০

টিভিতে আজকের যত খেলা

১১

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১২

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৩

স্বর্ণের আজকের বাজারদর

১৪

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৫

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৬

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৭

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১৮

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১৯

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

২০
X